Breaking News
 
CM Suvendu Adhikari: নতুন শিক্ষকদের রাজনীতি করা যাবে না, ইন্দ্রনীল-কাণ্ডে মমতাকে হুঁশিয়ারি শুভেন্দুর! গাইলেন ‘আমার যাওয়ার সময় হলো’ Indranil Sen: ইডির দফতরে ইন্দ্রনীল, সিজিও কমপ্লেক্সের বাইরে পুলিশ! গ্রেপ্তারির আশঙ্কায় জল্পনা তুঙ্গে Cabinet meeting at Nabanna: চোরবাগানের ঘটনার পুনরাবৃত্তি রুখতে তৎপর রাজ্য! কালীপুজোয় প্রতি জেলার দায়িত্বে একজন মন্ত্রী, নির্দেশ শুভেন্দুর Spain Train Crash: দ্রুতগতির দুই প্যাসেঞ্জার ট্রেনের মুখোমুখি সংঘর্ষ মাদ্রিদে! ভয়াবহ দুর্ঘটনায় মৃত অন্তত ৩৯ Jio IPO Listing Updates: শেয়ার বাজারে আত্মপ্রকাশেই বাজিমাত! ২১% প্রিমিয়ামে লিস্টিং, মূল্যায়নে দ্বিতীয় স্থানে DA hike news 2026 July: উৎসবের আগেই উপহার কেন্দ্রের! কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি ঘিরে স্বস্তি

 

Trinamool MP Shantanu protested in Rujira incident: রুজিরাকাণ্ডে প্রতিবাদী তৃণমূল সাংসদ শান্তনু

Santanu Sen
Santanu Sen

 

কলকাতা, ৫ জুন : তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরাকে বিদেশ সফরে বাধা দেওয়ার বিষয়টি নিয়ে মুখর হলেন তৃণমূল সাংসদ শান্তনু সেন। শান্তনু এটিকে রাজনৈতিক প্রতিহিংসা বলে উল্লেখ করেন৷

শান্তনুর দাবি, সুপ্রিম কোর্টের রায়কে অবমাননা করে এই ন্যাক্কারজনক ঘটনা ঘটানো হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘তৃণমূলে নব জোয়ার’ কর্মসূচির জেরে গ্রামবাংলায় বিজেপি খড়কুটোর মতো উড়ে যাচ্ছে ৷ তাই ভয় পেয়ে বিজেপি প্রতিহিংসার রাজনীতিতে নেমেছে ৷

সূত্রের খবর, বিষয়টি নিয়ে আদালতের দ্বারস্থ হওয়ার প্রস্তুতি নিচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ অন্যদিকে, আদালত অবমাননা নিয়ে মন্তব্য না-করলেও অতীত মনে করিয়ে দিয়েছেন রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য ৷

প্রসঙ্গত, সোমবার সকাল ৭টায় দুই সন্তানকে নিয়ে দুবাই যাচ্ছিলেন রুজিরা। কলকাতা বিমানবন্দরে তাঁকে আটকায় অভিবাসন দফতর। তার পর বিমানবন্দরে ছেড়ে বেরিয়ে যান অভিষেক-পত্নী। অভিবাসন দফতর সূত্রের খবর,কয়লা পাচারের একটি মামলায় তাঁর বিরুদ্ধে লুকআউট নোটিস জারি করেছিল ইডি। সে কারণেই রুজিরার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা। তার পরই রুজিকে জিজ্ঞাসাবাদের নোটিস দেয় ইডি।

তৃণমূলের দাবি, ইডি-র ওই মামলায় ইতিমধ্যেই সুপ্রিম কোর্ট রক্ষাকবচ দিয়েছে অভিষেক-রুজিরাকে। বৃহস্পতিবার সকাল ১১টায় রুজিরাকে সিজিও কমপ্লেক্সে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…