Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

kolkata

1 year ago

Kolkata Trams: ফের সাময়িক বন্ধ দুটি রুটে শুরু হল ট্রাম

Kolkata Trams
Kolkata Trams

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- ফের চালু হল দুটি রুটে ট্রাম পরিষেবা ৷ ২৫ নম্বর রুট (গড়িয়াহাট-ধর্মতলা) আর ৫ নম্বর রুটে (শ‌্যামবাজার-ধর্মতলা) চালু হল ট্রাম৷

পরিবহণ মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী আগেই জানিয়ে দিয়েছিলেন, যানজটের কারণে পুজোর দিনগুলিতে ট্রাম চলবে না। তবে পুজোর পরই দ্রুত পরিষেবা চালুর আশ্বাস দিয়েছিল পরিবহণ দফতর৷ সেই প্রতিশ্রুতি মেনেই পুজোর সাময়িক বিরতির পর মঙ্গলবার থেকে শহরের দুটি রুটে চালু হল ট্রাম পরিষেবা ৷

গত ৯ অক্টোবর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত ট্রাম পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল পরিবহণ দফতর। কিন্তু, তার পরেও প্রায় এক সপ্তাহ দেরি হল ট্রামের চাকা গড়াতে৷ পরিবহণ দফতরের এক উচ্চপদস্থ আধিকারিক জানান, যেহেতু ট্রাম কর্মী ও চালকরা ছুটিতে গিয়েছিলেন, তাই কিছু 'অপারেশনাল' কারণে ট্রাম চালাতে নির্ধারিত সময়ের চেয়েও কিছুটা বেশি সময় লাগল।

You might also like!