Breaking News
 
Durga Puja 2026: ৩০০০ ড্রোনে আকাশে ফুটবে দুর্গার আবাহন, মহালয়ায় ইডেনে বিশেষ চমক, সঙ্গে বিজয়া সম্মেলনী Seva Jyoti Yatra: ৭ অক্টোবর বাংলার সব জেলায় পদযাত্রা, জায়ান্ট স্ক্রিনে মোদির ভাষণ, ‘সেবা জ্যোতি’ কর্মসূচি বিজেপির Birbhum bomb blast: বোর্ড গঠন ঘিরে বীরভূমের বুধিগ্রামে বোমাবাজি, আতঙ্কে ছোটাছুটি, এলাকায় তীব্র উত্তেজনা Kolkata Heritage Tea Shops: শতাব্দীপ্রাচীন স্বাদের স্বীকৃতি! হেরিটেজ তালিকায় চিত্তবাবুর দোকান-সহ বাংলার ৮ প্রতিষ্ঠান Byelections 2026: বাগ্‌বিতণ্ডার পর গ্রেফতার হুমায়ুন কবীর, লাগাতার হুমকির অভিযোগে পুলিশি পদক্ষেপ Bengal bypolls: নন্দীগ্রামে ভোট দিয়ে শুভেন্দুর বার্তা, ‘শেষ নিঃশ্বাস পর্যন্ত ভোটার থাকব’, হুমায়ুন ইস্যুতেও মুখ্যমন্ত্রীর সাফ কথা

 

kolkata

1 year ago

Tirupati Express hit by another train: তিরুপতি এক্সপ্রেসে অন্য ট্রেনের ধাক্কা, শালিমার-সাঁতরাগাছির লাইনে বন্ধ পরিষেবা

Tirupati Express hit by another train
Tirupati Express hit by another train

 

কলকাতা, ২৬ জানুয়ারি : দুর্ঘটনার কবলে পড়ল তিরুপতি এক্সপ্রেস। পদ্মপুকুর স্টেশনের কাছে তিরুপতি এক্সপ্রেসের সঙ্গে অন্য একটি এক্সপ্রেস ট্রেনের সংঘর্ষ হয়। যার জেরে আপাতত ট্রেন চলাচল বন্ধ শালিমার-সাঁতরাগাছি লাইনে।

রেল সূত্রের খবর, রবিবার পদ্মপুকুর স্টেশনের কাছে ঘটনাটি ঘটে। দু’টি এক্সপ্রেস ট্রেনই খালি ছিল। তিরুপতি এক্সপ্রেস যাচ্ছিল শালিমারের উদ্দেশে। সেই সময় অন্য এক্সপ্রেস ট্রেনটির সঙ্গে সংঘর্ষ হয়। তিরুপতির দু’টি বগি লাইনচ্যুত হয়েছে। অন্য এক্সপ্রেস ট্রেনটির এক বগি। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন রেলের ইঞ্জিনিয়ারেরা। লাইনচ্যুত হওয়া বগিগুলিকে সরানোর কাজও শুরু হয়ে গিয়েছে।

You might also like!