kolkata

2 years ago

Weather Update Kolkata: সপ্তাহের শুরু থেকেই হওয়া বদল হবে, দ্রুত নামবে তাপমাত্রা

Weather Update (Symbolic Picture)
Weather Update (Symbolic Picture)

 

কলকাতা, ৬ নভেম্বর: উত্তরবঙ্গে ইতিমধ্যেই শীতের আমেজ অনেকটাই বেড়েছে। দক্ষিণবঙ্গে আবহাওয়ার পরিবর্তনের পূর্বাভাস । আগামী বুধবারের মধ্যে তাপমাত্রা কমতে পারে। কিছু এলাকায় মেঘলা আকাশ থাকলেও বেশিরভাগ জেলাতেই পরিষ্কার আকাশ, নামবে তাপমাত্রা।

আবহাওয়া দফতরেরপূর্বাভাস অনুযায়ী, সপ্তাহের শুরু থেকেই হওয়া বদল হবে। আগামী বুধবারের মধ্যে তাপমাত্রা কমতে পারে। কলকাতা ও সংলগ্ন এলাকায় কুড়ি থেকে একুশ ডিগ্রির মধ্যে তাপমাত্রা নামবে। পশ্চিমের জেলাগুলিতে বুধবারের মধ্যে তাপমাত্রা কুড়ি ডিগ্রির নিচে নেমে যাবে। বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম জেলায় তাপমাত্রা ১৮-১৯ ডিগ্রির ঘরে নেমে যেতে পারে। এই সপ্তাহেই শীতের আমেজ ফিরবে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়।

এদিকে, উত্তরবঙ্গে ইতিমধ্যেই শীতের আমেজ অনেকটাই বেড়েছে। দার্জিলিং এবং কালিম্পং এর পার্বত্য এলাকায় হালকা বৃষ্টি হতে পারে। এই মুহূর্তে ভারী বৃষ্টির কোন সম্ভাবনা নেই। শীতের আমেজ ক্রমশ বাড়বে।

কলকাতায় মূলত পরিষ্কার আকাশই থাকবে। সোমবার থেকে হাওয়া বদল ঘটবে, কমবে তাপমাত্রা। বইবে উত্তর ও উত্তর পশ্চিমের হাওয়া। মঙ্গলবারের মধ্যে বেশ কিছুটা তাপমাত্রা নামতে পারে। সকালে ও সন্ধ্যায় ফিরবে শীতের আমেজ।কলকাতায় সোমবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৩.৭ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.১ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিক।

You might also like!