Breaking News
 
Ram Mandir Trust New CEO: রামমন্দির ট্রাস্টের প্রথম সিইও অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল জিতেন্দ্র মিশ্র, ‘সিঁদুর’ পর্বে ছিল গুরুত্বপূর্ণ ভূমিকা Durga Puja 2026: মহালয়ার দিন ইডেনে চমক! উমা আগমনী অনুষ্ঠানে মোদিকে ঘিরে জল্পনা CM Suvendu Adhikari: নেশামুক্তির বার্তা শুভেন্দুর, রোড রোলারে গুঁড়িয়ে দেওয়া হল ২ লক্ষ ফেনসিডিলের শিশি UP assembly election: পুরনো মনোমালিন্য ভুলে ‘হাত’ ধরলেন অখিলেশ! উত্তরপ্রদেশে বিজেপিকে ঠেকাতে নতুন সমীকরণ Election Commission: ভোট-পরবর্তী হিংসা রুখতে ভোটগণনায় বদল? ‘টোটালাইজার’ নিয়ে কেন্দ্রের মত চাইল সুপ্রিম কোর্ট Rising Seas, Rising Stakes: বিশ্ব উষ্ণায়নে বাড়ছে সমুদ্রের জলস্তর, বড় বিপদের মুখে কলকাতা-মুম্বই! সতর্কবার্তা রাষ্ট্রসংঘের

 

kolkata

3 years ago

Weather Forecast: বৃষ্টির দেখা নেই দক্ষিণবঙ্গে, শ্রাবণের প্রখর সূর্যকিরণে গরম অনুভূত মহানগরীতে

Weather Forecast Kolkata (File Picture)
Weather Forecast Kolkata (File Picture)

 

কলকাতা, ২৪ জুলাই: দক্ষিণবঙ্গে বর্ষার আগমণ হয়েছে অনেকদিন হল, অথচ এখনও সেভাবে বৃষ্টির দেখাই পেল না তিলোত্তমা। একইরকম অবস্থা দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও। বর্ষাকাল না-কি শরৎ, তা আকাশের দিকে তাকিয়ে বোঝা মুশকিল! বর্ষাকালে আকাশের যে চেহারাটা দেখার জন্য সবাই হাপিত্যেশ করে বসে থাকেন, তেমন আকাশের দেখাও মেলেনি। বৃষ্টি যে একেবারে হয়নি, তা কিন্তু নয়।

বৃষ্টি হয়েছে মাঝেমধ্যে বিক্ষিপ্তভাবে, কখনও ঝিরিঝিরি, কখনও এক-দুই পশলা। তাতে অবশ্য বর্ষার মতো আবহাওয়ার এখনও দেখা মেলেনি। আকাশটা দেখে মনে হচ্ছে যেন শরৎ। কখনও কখনও দেখা মিলছে পেঁজা তুলোর মতো মেঘ‌। আবার প্যাচপেচে গরমে শহরের মানুষের হাঁসফাঁস অবস্থা। সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি।

বৃষ্টির দেখা নেই, ধান রোপন করে এখন চরম দুশ্চিন্তায় কৃষকরা। ধানচাষের জন্য যে পরিমান বৃষ্টির প্রয়োজন হয়, সেই পরিমাণ বৃষ্টি হচ্ছে না। গ্রাম বাংলায় কৃষকদের এখন মাথায় হাত। বৃষ্টির জন্য এখন হাপিত্যেশ করে অপেক্ষারত অন্নদাতারা।

You might also like!