অভিষেকের নির্দেশের ২৪ ঘণ্টার মধ্যে ইস্তফা দাঁইহাটের পুরপ্রধানের

Abhishek Banerjee
Abhishek Banerjee

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ সমাজ মাধ্যমে একটি অডিয়ো ক্লিপ প্রকাশ্যে আসায় বেশ সমস্যায় পড়তে হয় শাসক দল কে, এক তরুণীকে চাকরির লোভ দেখিয়ে কুপ্রস্তাব দেওয়া হচ্ছে। সেখানে যে পুরুষ কন্ঠটি শোনা যায় সেটি দাঁইহাটের পুরপ্রধান শিশির কুমার মন্ডলের বলে অভিযোগ ওঠে, এর পরেই বৃহস্পতিবার বিকেলে তৃণমূল শীর্ষ নেতৃত্বের কাছ থেকে নির্দেশ যায়, শিশিরকে চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করতে হবে।  

এ প্রসঙ্গে, জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় বৃহস্পতিবারই সাংবাদিকদের বলেন, ‘‘দাঁইহাট পুরসভার চেয়ারম্যান শিশিরকুমার মণ্ডলের যে অডিয়ো ভাইরাল হয়েছে সংবাদমাধ্যমে, তার জেরেই এমন সিদ্ধান্ত নিয়েছেন দলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। শিশিরবাবুকে চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করতে বলা হয়েছে। উনি পদত্যাগ করবেন। পরে যদি ওই অডিয়ো ক্লিপ মিথ্যে প্রমাণিত হয়, তখন সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা যাবে।’’ 

শিশির অবশ্য আগেই দাবি করেছেন, তিনি ওই মহিলাকে চেনেন না। তাঁকে ফাঁসানো হয়েছে। তাঁর কথায়, ‘‘আমি ওই মহিলাকে চিনিই না। এখন ডিজিটাল যুগ। আমার গলা ও ছবি নকল করে ওই ভিডিয়ো ছড়ানো হয়েছে।’’ যদিও শীর্ষ নেতৃত্বের নির্দেশ মতো পদত্যাগ করবেন বলেও জানিয়েছিলেন শিশির।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…