kolkata

2 years ago

Bowbazar metro Disaster: বউবাজার মেট্রো বিপর্যয়ের ৪ বছর, বাতি হাতে পালিত হল 'কালা দিবস'

'Kala Divas' in Boubazar (Collected)
'Kala Divas' in Boubazar (Collected)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ২০১৯-এর ৩১ অগস্ট ইস্ট-ওয়েস্ট মেট্রোর সুড়ঙ্গ খোঁড়ার সময়ে বউবাজারে হওয়া বিপর্যয়ের জেরেই পাড়া ছাড়তে বাধ্য হন প্রায় ৭০০ বাসিন্দা।তারপর গত চার বছরে এদের মধ্যে মৃত্যু হয়েছে ৪০ জন বাসিন্দার। তাঁদেরই ৪০ জন গত চার বছরে মারা গিয়েছেন অন্য পাড়ায়। বউবাজার বিপর্যয়ের চার বছর পূর্ণ হওয়ার দিন, বৃহস্পতিবার বিকেলে সেই মৃতদের প্রতি সম্মান প্রদর্শন করলেন 'বউবাজার মাটি ও মানব কল্যাণ সমিতি'র সদস্যরা।

এ দিন প্রায় ২০ মিনিট বিবি গাঙ্গুলি স্ট্রিট অবরোধ করে রাখার পাশাপাশি সমিতির সদস্যরা নিজেদের অবস্থার কথা ফের একবার মনে করালেন সবাইকে। সমিতির সচিব সঞ্জয় সেন বলেন, 'কেএমআরসিএল কর্তৃপক্ষের মধ্যে আমরা গোড়া থেকেই অত্যন্ত উদাসীন এবং গা-ছাড়া মানসিকতা লক্ষ্য করছি। ওটাই আমাদের মধ্যে আতঙ্ক তৈরি করছে। আমরা জানি না, বুঝতে পারছি না যে, আমাদের ভবিষ্যতে কী আছে।'

You might also like!