Breaking News
 
Suvendu Adhikari helicopter diversion: আবহাওয়ার চোখরাঙানি, কালিম্পংয়ে নামল না মুখ্যমন্ত্রীর কপ্টার! অবতরণ উত্তরকন্যায় CM Suvendu Adhikari: ‘গ্রেপ্তার করে লুটের টাকা ফেরত’! জিটিএ দুর্নীতিতে এবার কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রীর TMC Nandigram election: ‘আসল তৃণমূল’ কে? কমিশনের সিদ্ধান্ত এখনও অধরা, নন্দীগ্রামে ভোট ঘোষণাতেই প্রতীক সংঘাতে দুই শিবির PM Modi Gujarat-Maharashtra Visit: ‘আড়ি আড়ি’ গানে মোদিকে স্বাগত! ভদোদরার মঞ্চে কংগ্রেসকে তুলোধোনা, উন্নয়নের বার্তা প্রধানমন্ত্রীর Vijay Stalin Gesture Row: ‘ভাঙা চোয়াল’ নিয়ে স্ট্যালিনকে কটাক্ষ! বিধানসভায় বিজয়ের মন্তব্য ঘিরে তুমুল বিতর্ক Dilip Ghosh: ‘পাঁঠার মাংস প্রসাদ’! দুর্গাপুজোয় আমিষ বিতর্কে সুর চড়ালেন দিলীপ

 

kolkata

3 years ago

C V Anand Bose : নিজের খরচে সরকারি হসপিটালে দাঁতের চিকিৎসা করাচ্ছেন রাজ্যপাল

C V Anand Bose
C V Anand Bose

 

  দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ আমাদের দেশে বা রাজ্যে কোনো মন্ত্রী আমলা বা রাজ্যপাল নিজের খরচে চিকিৎসা করাচ্ছেন, এটা সত্যি বিরল ঘটনা। কিন্তু আমাদের বর্তমান রাজ্যপাল সিভি আনন্দ বোস সরকারি খরচে নিজের দাঁতের চিকিৎসা করবেন না। রাজভবন সূত্রে খবর, গত কয়েক দিন ধরে দাঁতের সমস্যায় ভুগছেন রাজ্যপাল। দিল্লি থেকে কলকাতা ফিরে 'দাঁত দেখাতে' যান নার্সিংহোমে। কিন্তু খরচ শুনে নাকি চোখে কার্যত কপালে ওঠে রাজ্যপালের! কারণ, সরকারি অর্থে চিকিৎসা করাতে রাজি নন তিনি। সিদ্ধান্ত নেন, সরকারি হাসপাতালে দাঁতের চিকিৎসা করাবেন। তারপর শিয়ালদহে ডেন্টাল কলেজে যান রাজ্যপাল। শুধু তাই নয়, পরিষেবা ও ব্যবস্থাপনায় সন্তুষ্ট হয়ে সেখানে চিকিৎসার করাবেন বলে ঠিক করেছেন তিনি।

 রাজ্যপাল অফিসের প্রধান সচিব নন্দিনী চক্রবর্তীকে কেন্দ্রকরে রাজ্য ও রাজ্যপাল সংঘাত সামনে চলে আসে। প্রধান সচিবের পদ থেকে সরানোর পর, নন্দিনী চক্রবর্তীর বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছেন রাজ্যপাল। অভিযোগ, রাজভবন নিয়ে মিথ্যে প্রচার করেছেন নন্দিনী! বস্তুত, রাজ্যের এই মহিলা আইএএস অফিসারকে পদ থেকে সরানো নিয়ে রাজভবন ও নবান্নের মধ্যে রীতিমতো টানাপোড়েন চলে।প্রাথমিকভাবে নন্দিনীকে সরাতে রাজ্যসরকার না চাইলেও শেষপর্যন্ত নন্দিনীকে সরিয়ে নেয় রাজ্যসরকার। এই মুহূর্তে নন্দিনী চক্রবর্তী পর্যটন দপ্তরের সচিব। রাজ্যপাল নিজের চিকিৎসার জন্য সরকারি তহবিলের অর্থ খরচ করাতে চান না। এই খবরে নাগরিক মহল খুবই খুশি।

You might also like!