Kolkata: আগামী সপ্তাহ থেকেই বাংলায় শীতের আমেজ, পারদ নামতে পারে প্রায় ২-৩ ডিগ্রি

Temprature to drop in Bengal from next week
Temprature to drop in Bengal from next week

 

কলকাতা, ১২ নভেম্বর : শীতপ্রেমীদের অপেক্ষার এবার সম্ভবত অবসান হতে চলেছে, আগামী সপ্তাহ থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে আসতে চলেছে শীতের আমেজ। আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, আগামী সপ্তাহে তাপমাত্রায় বড়সড় পরিবর্তন হতে পারে। আগামী চার-পাঁচ দিনের মধ্যে পারদ নামতে পারে প্রায় ২-৩ ডিগ্রি। পশ্চিমের জেলাগুলিতেও বাড়বে শীতের দাপট। আপাতত কলকাতা তথা দক্ষিণবঙ্গের আবহাওয়া শুষ্কই থাকবে। তাপমাত্রা ধীরে ধীরে কমতে থাকবে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আরও কিছু দিন এই অবস্থা থাকলে, এ বছর তাড়াতাড়ি শীত পড়ার সম্ভাবনা রয়েছে। যদিও জেলাগুলিতে শীত অনুভূত হতে শুরু হয়েছে। কলকাতাতেও সকালের দিকে ঠান্ডা অনুভূত হচ্ছে। শনিবার শীত আরও একটু বেড়েছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। এদিন সকাল থেকেই শীতের আমেজ অনুভূত হয়েছে। ভোরের দিকে শীত একটু বেশিই ছিল। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। এদিন তিলোত্তমার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩২.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। আবহবিদরা জানিয়েছেন, নভেম্বর মাসের মাঝামাঝি হয়ে গেলেও পশ্চিমী ঝঞ্ঝার কারণে উত্তরের হাওয়া প্রবেশ করতে পারছিল না বাংলায়। কিন্তু পশ্চিমের ঝঞ্ঝা সরে যাওয়ায় পশ্চিমবঙ্গে উত্তরের হাওয়া বইতে শুরু করবে। ফলে ক্রমেই নামবে দুই বঙ্গের তাপমাত্রা।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…