Breaking News
 
Ram Mandir Trust New CEO: রামমন্দির ট্রাস্টের প্রথম সিইও অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল জিতেন্দ্র মিশ্র, ‘সিঁদুর’ পর্বে ছিল গুরুত্বপূর্ণ ভূমিকা Durga Puja 2026: মহালয়ার দিন ইডেনে চমক! উমা আগমনী অনুষ্ঠানে মোদিকে ঘিরে জল্পনা CM Suvendu Adhikari: নেশামুক্তির বার্তা শুভেন্দুর, রোড রোলারে গুঁড়িয়ে দেওয়া হল ২ লক্ষ ফেনসিডিলের শিশি UP assembly election: পুরনো মনোমালিন্য ভুলে ‘হাত’ ধরলেন অখিলেশ! উত্তরপ্রদেশে বিজেপিকে ঠেকাতে নতুন সমীকরণ Election Commission: ভোট-পরবর্তী হিংসা রুখতে ভোটগণনায় বদল? ‘টোটালাইজার’ নিয়ে কেন্দ্রের মত চাইল সুপ্রিম কোর্ট Rising Seas, Rising Stakes: বিশ্ব উষ্ণায়নে বাড়ছে সমুদ্রের জলস্তর, বড় বিপদের মুখে কলকাতা-মুম্বই! সতর্কবার্তা রাষ্ট্রসংঘের

 

kolkata

3 years ago

Tathagata in Raj Bhavan: রাজভবনে দুর্নীতি সেলের সমর্থনে তথাগত

Tathagata Roy (File Picture)
Tathagata Roy (File Picture)

 

কলকাতা, ৩ আগস্ট: ভোটের সময় সন্ত্রাসের একগুচ্ছ অভিযোগ সামনে আসার পর পিস রুম খুলেছিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। আর এবার রাজ্যে দুর্নীতি নিয়ন্ত্রণে বড় পদক্ষেপ করলেন তিনি। এ নিয়ে শুরু হয়েছে বিতর্ক। বৃহস্পতিবার এই বিতর্কে সরাসরি অংশ নিলেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়।

তিনি টুইটারে লিখেছেন, “আমরা তো সবাই চাই দুর্নীতির বিলোপ হোক, দোষীদের শাস্তি হোক। চাই কি না? তাহলে রাজ্যপাল রাজভবনে দুর্নীতি সেল চালু করায় ক্ষতি কি হয়েছে ? তাই নিয়ে এত লাফালাফিই বা কিসের ? তাও আবার শান্তনু সেনের মুখে…”প্রসঙ্গত, রাজভবনে এই নয়া শাখায় বেশ কয়েকজন আধিকারিক দায়িত্বে রয়েছেন।রাজ্যের যে কোনও মানুষ, যে কোনও দুর্নীতির অভিযোগ জানাতে পারেন ওই সেলে। অভিযোগ পেলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হবে বলে জানিয়েছেন আধিকারিকরা। পুরো সমাজ, বিশেষত শিক্ষা ব্যবস্থাকে দুর্নীতিমুক্ত করতে এই পদক্ষেপ করেছেন রাজ্যপাল।


You might also like!