Breaking News
 
CM Suvendu Adhikari: নতুন শিক্ষকদের রাজনীতি করা যাবে না, ইন্দ্রনীল-কাণ্ডে মমতাকে হুঁশিয়ারি শুভেন্দুর! গাইলেন ‘আমার যাওয়ার সময় হলো’ Indranil Sen: ইডির দফতরে ইন্দ্রনীল, সিজিও কমপ্লেক্সের বাইরে পুলিশ! গ্রেপ্তারির আশঙ্কায় জল্পনা তুঙ্গে Cabinet meeting at Nabanna: চোরবাগানের ঘটনার পুনরাবৃত্তি রুখতে তৎপর রাজ্য! কালীপুজোয় প্রতি জেলার দায়িত্বে একজন মন্ত্রী, নির্দেশ শুভেন্দুর Spain Train Crash: দ্রুতগতির দুই প্যাসেঞ্জার ট্রেনের মুখোমুখি সংঘর্ষ মাদ্রিদে! ভয়াবহ দুর্ঘটনায় মৃত অন্তত ৩৯ Jio IPO Listing Updates: শেয়ার বাজারে আত্মপ্রকাশেই বাজিমাত! ২১% প্রিমিয়ামে লিস্টিং, মূল্যায়নে দ্বিতীয় স্থানে DA hike news 2026 July: উৎসবের আগেই উপহার কেন্দ্রের! কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি ঘিরে স্বস্তি

 

CBI interrogation of Abhishek : অভিষেককে সিবিআই জেরায় হস্তক্ষেপ করল না সুপ্রিম কোর্ট

Abhishek Banerjee  TMC Leader (File Picture)
Abhishek Banerjee TMC Leader (File Picture)

 

কলকাতা, ২৬ মে  : কুন্তল ঘোষের চিঠি সংক্রান্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মামলায় এখনই হস্তক্ষেপ করতে চাইল না সুপ্রিম কোর্ট। ১০ জুলাই এই মামলার পরবর্তী শুনানি। তবে ২৫ লক্ষ টাকা জরিমানায় স্থগিতাদেশ দেওয়া হয়েছে।

এই মামলায় আগেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু তাঁর দ্রুত শুনানির আর্জি মঞ্জুর করা হয়নি। শীর্ষ আদালত শুক্রবার এই মামলার জন্য সময় দিয়েছিল।

শনিবার অভিষেককে জিজ্ঞাসাবাদ করেছিল সিবিআই। সেই বিষয়ে সোমবার শীর্ষ আদালতের দৃষ্টি আকর্ষণ করেন অভিষেকের আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি। এই মামলার দ্রুত শুনানির আর্জিও জানানো হয়। সুপ্রিম কোর্টে বিচারপতি অনিরুদ্ধ বসু এবং সঞ্জয় কারোলের অবকাশকালীন বেঞ্চে আর্জি জানান অভিষেক। “পরের বার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করা হবে” বলে শীর্ষ আদালতে আশঙ্কা প্রকাশ করেন মনু সিঙ্ঘভি। কিন্তু দ্রুত শুনানির আর্জি মঞ্জুর করা হয়নি।

প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত তৃণমূলের বহিষ্কৃত যুবনেতা কুন্তল অভিযোগ করেছিলেন, দুই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি এবং সিবিআই তাঁকে অভিষেকের নাম বলার জন্য চাপ দিচ্ছেন। অভিযোগ জানিয়ে নিম্ন আদালতে চিঠিও দেন কুন্তল। তার পর পুলিশি হস্তক্ষেপ চেয়ে সেই চিঠি যায় হেস্টিংস থানায়। এই মামলায় কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের পর্যবেক্ষণ ছিল, কেন্দ্রীয় সংস্থা চাইলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে জিজ্ঞাসাবাদ করতে পারবে। হাই কোর্টের নির্দেশের বিরুদ্ধে সরাসরি সুপ্রিম কোর্টে গিয়েছিলেন অভিষেক। তার পর সুপ্রিম কোর্ট মামলার বেঞ্চ বদলে দেয়। শুনানি হয় বিচারপতি অমৃতা সিন্‌হার এজলাসে।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…