দিল্লির ইডি দফতরে অনুব্রত কন্যা! সহগলের সামনে বসিয়েও হতে পারে জিজ্ঞাসাবাদ

Sukanya Mondal at Delhi
Sukanya Mondal at Delhi

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ গরু পাচার মামলায় যে বেশ কয়েক জনকে তলব করা হবে তা আদালতে আগেই জানিয়েছিল ইডি।কথা মতই ডাকা হ অনুব্রত মন্ডলের কন্যা সুকন্যা মন্ডল কে, যদি ও এখানেই শেষ নয় এই তালিকা যে দীর্ঘ হবে তা জানাই ছিল, সুত্রের খবর সহগলের মা এবং স্ত্রীকেও তলব করেছে ইডি। 

২রা নভেম্বর সুকন্যাকে দিল্লির ইডি দফতরে হাজিরা দিতে বলা হয়, সেই কথা মতই দিল্লিতে এপিজে আবদুল কালাম রোডে ইডি দফতরে পৌঁছলেন সুকন্যা মণ্ডল। ইতিমধ্যেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা তাঁকে জিজ্ঞাসাবাদ করতে শুরু করছেন বলে ইডি সূত্রে খবর। বুধবার সকালেই ইডি দফতরে পৌঁছন অনুব্রত-কন্যা। সেখানে তাঁকে বেশ কিছু ক্ষণ বসিয়ে রেখে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়। মনে করা হচ্ছে দুপুর পর্যন্ত এই জিজ্ঞাসাবাদ চলতে পারে। 

সুকন্যার নামে যে কোটি কোটি টাকার সম্পত্তি এবং একাধিক কোম্পানির খোঁজ মিলেছে, সেই বিষয়ে তাঁকে প্রশ্ন করবেন ইডি আধিকারিকরা। প্রাথমিক ভাবে জিজ্ঞাসাবাদের পর ইডি হেফাজতে থাকা অনুব্রতের দেহরক্ষী সহগল হোসেনের মুখোমুখি বসিয়ে সুকন্যাকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলেও ইডি সূত্রে খবর। 

প্রসঙ্গত, ইডির তরফে জিজ্ঞাসাবাদের জন্য সুকন্যাকে ২৭ অক্টোবর দিল্লিতে তলব করা হয়েছিল। কিন্তু, বান্ধবীর চিকিৎসা করাতে তিনি ভিন্ রাজ্যে থাকায় তিনি হাজিরা দিতে পারবেন না বলে ইডি-কে জানিয়েছিলেন। এর পর সুকন্যাকে ইমেল করে আবার ২ নভেম্বর দিল্লিতে তলব করা হয়। জল্পনা তৈরি হয়েছিল যে, হাজিরা এড়িয়ে যেতে পারেন সুকন্যা। কিন্তু বুধবার সকালে তাঁকে দেখা গেল ইডি দফতরে। 


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…