Breaking News
 
Ram Mandir Trust New CEO: রামমন্দির ট্রাস্টের প্রথম সিইও অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল জিতেন্দ্র মিশ্র, ‘সিঁদুর’ পর্বে ছিল গুরুত্বপূর্ণ ভূমিকা Durga Puja 2026: মহালয়ার দিন ইডেনে চমক! উমা আগমনী অনুষ্ঠানে মোদিকে ঘিরে জল্পনা CM Suvendu Adhikari: নেশামুক্তির বার্তা শুভেন্দুর, রোড রোলারে গুঁড়িয়ে দেওয়া হল ২ লক্ষ ফেনসিডিলের শিশি UP assembly election: পুরনো মনোমালিন্য ভুলে ‘হাত’ ধরলেন অখিলেশ! উত্তরপ্রদেশে বিজেপিকে ঠেকাতে নতুন সমীকরণ Election Commission: ভোট-পরবর্তী হিংসা রুখতে ভোটগণনায় বদল? ‘টোটালাইজার’ নিয়ে কেন্দ্রের মত চাইল সুপ্রিম কোর্ট Rising Seas, Rising Stakes: বিশ্ব উষ্ণায়নে বাড়ছে সমুদ্রের জলস্তর, বড় বিপদের মুখে কলকাতা-মুম্বই! সতর্কবার্তা রাষ্ট্রসংঘের

 

kolkata

3 years ago

SUCI Rally : ৩৫ বছর পর এসইউসি-র সমাবেশ, ব্রিগেডের ভিড়ে সন্তুষ্ট কর্মকর্তারা

SUCI Rally  at Kolkata (Collected )
SUCI Rally at Kolkata (Collected )

 

কলকাতা, ৫ আগস্ট : ১৯৮৮ সালের পর ফের ২০২৩। ৩৫ বছর পর ব্রিগেডে সমাবেশ করল এসইউসিআই। ভিড় দেখে সন্তুষ্ট দলের কর্মকর্তারা।

শনিবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে এসইউসিআই (কমিউনিস্ট)-এর সমাবেশ হয়েছে। দলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শিবদাস ঘোষের জন্মশতবার্ষিকীর সমাপ্তি উপলক্ষে ব্রিগেড সমাবেশের ডাক দেওয়া হয়েছে। এ রাজ্যে তো বটেই দেশের বিভিন্ন প্রান্ত থেকেও দলীয় কর্মীরা ব্রিগেডে আসছেন বলে জানা গিয়েছে। দেশের গণ্ডি পেরিয়ে বাংলাদেশ, পাকিস্তান এবং নেপাল থেকেও বিভিন্ন বামপন্থী দলের নেতারা এই ব্রিগেড সমাবেশে হাজির থাকবেন বলে দলের তরফে দাবি করা হয়েছে।

এসইউসিআই(সি)-র পলিটব্যুরো সদস্য ও পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক চণ্ডীদাস ভট্টাচার্য বলেন, 'সমাবেশে প্রচুর মানুষের জমায়েত হচ্ছে। এই সমাবেশ হচ্ছে আদর্শের জোরে বলীয়ান সুশৃঙ্খল জনতার গণ-সমাবেশ। আগামী দিনে সংগ্রামী বামপন্থার লাল ঝান্ডা সামনে রেখে জনজীবনের জ্বলন্ত সমস্যা সমাধানের লক্ষ্যে দেশজুড়ে গণ-আন্দোলন গড়ে তোলার অঙ্গীকার নিয়েই ব্রিগেড সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে।' পতাকা উত্তোলনের পর শুরু হয় মূল অনুষ্ঠান। ছিল উক্তি প্রদর্শনী, অন্য বিভিন্ন রকম প্রদর্শনী প্রভৃতি।

You might also like!