Dilip Ghosh: মুখ বাঁচাতে আদালতে ঘুরে বেড়াচ্ছে রাজ্য, তোপ দিলীপ ঘোষের

state is going around the court to save face
state is going around the court to save face

 

কলকাতা, ৫ নভেম্বর : রাজ্য সরকারের আর কোনও কাজ নেই। শুধু মুখ বাঁচাতে আদালতে ঘুরে বেড়াচ্ছে। শনিবার এই মন্তব্য করলেন বিজেপি-র সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। সাংবাদিকদের তিনি কলকাতায় বলেন, “উন্নয়ন নেই, আইন শৃঙ্খলা নেই। চারিদিকে বোমা বন্দুক আর কেলেঙ্কারি চলছে। টাকা নেই কেন? বাকি রাজ্য এবং কেন্দ্র ডিএ দেয় কিভাবে? একই অনুপাতে সব রাজ্য টাকা পায়। এ রাজ্যে টাকা কোথায় যায়? সাড়ে ১৪ লক্ষ ভুয়ো জব কার্ডের ১,৬০০ কোটি টাকা বছরে লুঠ হচ্ছে। ৬২ লক্ষ বাতিল রেশন কার্ডের রেশন লুঠ হচ্ছে। কত বড় পেট নেতাদের একবার ভাবুন।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…