
দুরন্ত বার্ত ডিজিটাল ডেস্কঃ শীত পড়তে না পড়তেই ত্বকের সমস্যায় জেরবার হন অনেকেই, ত্বক শুষ্ক হয়ে যাওয়া তো আছেই সাথে থাকে ব্রণ, র্যাশ, ফুসকুড়ির মতো হাজারো সমস্যা। এই শীতে ত্বকের এই সব সমস্যার সমাধান পেতে ভরসা রাখুন তুলসি পাতায় , অবাক লাগলেও এটাই সত্যি যে শুধু শ্রীরের যত্ন নিতে না ত্বকের সমসযার সমাধানেই তুলসির কোনো জুড়িদার নেই। তাই এই শীতে ত্বকের যত্ন নিতে বিশ্বাস করতে পারেন তুলসীকে। ত্বকের হাল ফেরাতে পারে এমন কয়েকটি ফেসপ্যাকের সন্ধান দেওয়া হল।
* ব্রণ সারা বছরের সঙ্গী। তবে শীতকাল এলে যেন এর অন্য রূপ দেখা যায়। তার অবশ্য কারণ রয়েছে। এই মরসুমে ত্বক অতিরিক্ত শুষ্ক হয়ে যায়। ত্বকের শুষ্কতা ব্রণর অন্যতম কারণ। শীতকালীন ব্রণ তাড়াতে তুলসী পাতা গুঁড়ো করে তার সঙ্গে নিমপাতা এবং এক চামচ লেবুর রস মিশিয়ে একটি প্যাক বানিয়ে নিন। কয়েক মিনিট পর ধুয়ে নিন। উপকার পাবেন।
*শীত কিংবা গ্রীষ্ম— শুষ্ক ত্বকের সমস্যা সারা বছরই দেখা যায়। শীতে তৈলাক্ত ত্বকের যত্ন নিতে বানিয়ে তুলসী দিয়ে বানিয়ে নিতে পারেন একটি প্যাক। তুলসী, লবঙ্গ এবং নিমপাতা একসঙ্গে বেটে নিন। এ বার এই মিশ্রণটি ভাল করে ত্বকে লাগান। কিছু ক্ষণ রাখুন। শুকিয়ে এলে ধুয়ে নিন। শীতে আপনার ত্বক থাকবে কোমল।
*শীতে ত্বক একটু একটু করে জৌলুস হারাতে শুরু করে। এই সময় ত্বকের চাই বাড়তি যত্ন। এ ক্ষেত্রে আপনাকে সাহায্য করতে পারে তুলসী পাতা। তুলসী পাতার গুঁড়োর সঙ্গে এক চামচ ওটসের গুঁড়ো এবং এক চামচ কাঁচা দুধ মিশিয়ে একটি মিশ্রণ বানিয়ে সেটা মুখে লাগান। ১৫ মিনিট রাখুন। শুকিয়ে এলে ধুয়ে ফেলুন। সপ্তাহে দু’বার ব্যবহার করলে জেল্লা ফিরে পাবেন।
