
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ শীত প্রায় চলেই এসেছে, শীতের রুক্ষতাকে ত্বকে প্রভাব ফেলতে দিতে চান না? তবে দুধ দিয়ে ত্বকের যত্ন করুন। দুধে থাকা মিল্ক প্রোটিন ও এনজাইম শীতে আপনার ত্বকের আদ্রতাকে বজায় রাখার পাশাপাশি পুষ্টি ও যোগাবে।
কেমন করে ত্বকের যত্নে দুধ ব্যবহার করবেন জেনে নিন-
১/ ক্লিনজারের বদলে ব্যবহার করুন কাঁচাদুধ। একটি তুলো দুধে ভিজিয়ে সারা মুখে মেখে নিন। দুধ ভিতর থেকে পরিষ্কার রাখে ত্বককে। সেই সঙ্গে ত্বকের কোমলতা ও মসৃণতা বজায় রাখতেও দুধের ব্যবহার জরুরি।
২/ ত্বকে স্ক্রাব করার জন্য ব্যবহার করতে পারেন দুধের সর, ওট্স এবং দুধের সর মিশিয়ে মিনিট দশের স্ক্রাব করুন। কিছু ক্ষণ রাখুন। শুকিয়ে এলে ঠান্ডা জলে মুখ ধুয়ে নিন। ত্বকের জেল্লা ফিরে আসবে।
৩/ শীতকালীন রূপচর্চায় দুধ একটা গুরুত্পূর্ণ ভূমিকা পালন করে। এক কাপ দুধে আধ খান পাকা কলা চটকে তাতে একটু মধু মিশিয়ে নিন। এ বার এই প্যাকটি সপ্তাহে তিন দিন মুখে মেখে মিনিট পনেরো অপেক্ষা করুন। শীতকালেও ত্বকে আসবে লাবণ্য।
