শহরে আবার উদ্ধার টাকার পাহাড়, এবার কত !জেনে নিন মোট পরিমান

recovered money  from  Ultadanga
recovered money from Ultadanga

 

কলকাতা, ২০ অক্টোবর  : ফের বিপুল পরিমাণ নগদ টাকার হদিশ শহরে। পরিবহণ ব্যবসায়ী আমির খানের ঘনিষ্ঠের উল্টোডাঙার বাড়ি থেকে উদ্ধার হল কোটি-কোটি টাকা। বাড়ির আলমারিতে তল্লাশি চালিয়ে দেড় কোটি টাকা উদ্ধার করেছে তদন্তকারীরা।

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি বুধবার বিকেল থেকে তল্লাশি চালিয়ে এই বিপুল পরিমাণ টাকা বাজেয়াপ্ত করেছে। ইতিমধ্যে ওই ব্যবসায়ীকে আটক করে জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা।

গত মাসে গার্ডেনরিচের ব্যবসায়ী আমির খানের বাড়িতে তল্লাশি চালিয়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা খাটের তলা থেকে কোটি কোটি টাকা উদ্ধার করেছিল। সেদিন ওই ব্যবসায়ীর বাড়ি থেকে ১৭ কোটি ৩২ লাখ টাকা বাজেয়াপ্ত করেছিল গোয়েন্দারা। সেই সূত্র ধরে বুধবার ৩টি জায়গায় হানা দেয় ইডি। পার্ক স্ট্রিট, যাদবপুর এবং উল্টোডাঙায় তল্লাশি অভিযানে নামে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

বুধবার বিকেলে উল্টোডাঙায় আমির ঘনিষ্ঠ যে ব্যক্তির বাড়িতে তল্লাশি অভিযানে নামে ইডি, তাঁর নাম রুমেন আগরওয়াল। ওই ব্যবসায়ী গার্ডেনরিচের ধৃত ব্যবসায়ী আমির খানের ঘনিষ্ঠ বলে গোয়েন্দাদের দাবি। প্রথমে রুমেনের বাড়ির একটি আলমারি ভেঙে একটি ল্যাপটপ বাজেয়াপ্ত করেন গোয়েন্দারা। এরপর তল্লাশি অভিযানে পরে পাওয়া যায় কোটি কোটি নগদ টাকা। অন্তত দেড় কোটি টাকা উদ্ধার হয়েছে বলে দাবি তদন্তকারীদের।

ওই ব্যবসায়ীর বাড়ির আলমারি থেকে এই বিপুল নগদ টাকা উদ্ধার হয়েছে। সূত্রের খবর উদ্ধার হওয়া টাকা গুনতে মেশিন আনান গোয়েন্দারা। বৃহস্পতিবার ভোর পর্যন্ত টাকা গোনার কাজ চলে। কেন্দ্রীয় গোয়েন্দা সূত্রে খবর, আরও টাকার হদিশ মিলতে পারে রমেশ আগরওয়ালের বাড়ি থেকে। শেষ পাওয়া খবর অনুযায়ী রুমেন আগরওয়ালকে আটক করেছে কেন্দ্রীয় গোয়েন্দারা। তাঁকে সিজিও কমপ্লেক্সে এনে জিজ্ঞাসাবাদ করছেন গোয়েন্দারা।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…