Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Sharbari Mukhopadhyay wrote to CBI complaining against CID : সিআইডি-র বিরুদ্ধে অভিযোগ জানিয়ে সিবিআইকে চিঠি দেবযানীর মা শর্বরী মুখোপাধ্যায়ের

Sharbari Mukhopadhyay wrote to CBI complaining against CID
Sharbari Mukhopadhyay wrote to CBI complaining against CID

 

কলকাতা, ৮ সেপ্টেম্বর  : সারদাকাণ্ডে সিআইডি-র বিরুদ্ধে অভিযোগ জানিয়ে সিবিআইকে চিঠি দিলেন দেবযানী মুখোপাধ্যায়ের মা শর্বরী মুখোপাধ্যায়। দেবযানীকে চাপ দিয়েছে সিআইডি', বিস্ফোরক অভিযোগ দেবযানীর মায়ের।

সিআইডি-র বিরুদ্ধে অভিযোগ জানিয়ে সেই চিঠিতে তিনি জানিয়েছেন, ‘মেয়েকে মানসিক চাপ দিচ্ছে সিআইডি।’ ‘শুভেন্দু অধিকারী ও সুজন চক্রবর্তীর নামে অভিযোগ করার জন্য চাপ’ দেওয়া হয়েছে বলে অভিযোগ। 'মূলত জেল বন্দি দেবযানী এমনটাই অভিযোগ জানিয়েছেন তাঁর মাকে। শর্বরী মুখোপাধ্যায় জানিয়েছেন, ‘সারদার থেকে টাকা নিয়েছেন শুভেন্দু ও সুজন দুজনেই নিয়েছেন ৬ কোটি টাকা করে। তাঁর সামনেই টাকা দেওয়া হয়েছে বলে বয়ান দিতে দেবযানীকে চাপ দেওয়া হচ্ছে। অভিযোগ না করলে আরও ৯টি মামলায় ফাঁসানো হবে' বলে চাপ দেওয়া হয়েছে। ২৩ অগাস্ট দমদম জেলে গিয়ে চাপ দেওয়ার অভিযোগ সিআইডির বিরুদ্ধে। সিবিআইকে দেওয়া দেবযানী মুখোপাধ্যায়ের মায়ের চিঠিতে এমনটাই উল্লেখ করা হয়েছে।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…