Breaking News
 
CM Suvendu Adhikari: নতুন শিক্ষকদের রাজনীতি করা যাবে না, ইন্দ্রনীল-কাণ্ডে মমতাকে হুঁশিয়ারি শুভেন্দুর! গাইলেন ‘আমার যাওয়ার সময় হলো’ Indranil Sen: ইডির দফতরে ইন্দ্রনীল, সিজিও কমপ্লেক্সের বাইরে পুলিশ! গ্রেপ্তারির আশঙ্কায় জল্পনা তুঙ্গে Cabinet meeting at Nabanna: চোরবাগানের ঘটনার পুনরাবৃত্তি রুখতে তৎপর রাজ্য! কালীপুজোয় প্রতি জেলার দায়িত্বে একজন মন্ত্রী, নির্দেশ শুভেন্দুর Spain Train Crash: দ্রুতগতির দুই প্যাসেঞ্জার ট্রেনের মুখোমুখি সংঘর্ষ মাদ্রিদে! ভয়াবহ দুর্ঘটনায় মৃত অন্তত ৩৯ Jio IPO Listing Updates: শেয়ার বাজারে আত্মপ্রকাশেই বাজিমাত! ২১% প্রিমিয়ামে লিস্টিং, মূল্যায়নে দ্বিতীয় স্থানে DA hike news 2026 July: উৎসবের আগেই উপহার কেন্দ্রের! কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি ঘিরে স্বস্তি

 

Rujira appeared at the CGO complex : নির্ধারিত সময়ের দেড়ঘণ্টা পর সিজিও কমপ্লেক্সে হাজির রুজিরা

Rujira Narula Banerjee Wife of TMC Leader Abhishek Banerjee (File Pictuere )
Rujira Narula Banerjee Wife of TMC Leader Abhishek Banerjee (File Pictuere )

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বৃহস্পতিবার সকাল ১১টা নাগাদ ইডি তলব করেছিল রুজিরাকে, তবে নির্ধারিত সময়ে সেখানে পৌঁছাতে পারেনি তিনি।  বৃহস্পতিবার বেলা ১২টা ৩০ মিনিট নাগাদ তিনি সিজিও কমপ্লেক্সে হাজিরা দেন। বৃহস্পতিবার সকাল থেকেই কড়া পুলিশি নিরাপত্তায় ঘিরে ফেলা হয়েছে সিজিও কমপ্লেক্স। ইডির দফতরে প্রবেশ নিয়েও কড়াকড়ি করছে পুলিশ। ইডির দফতরের বাইরে বিধাননগর থানার পুলিশ মোতায়েন রয়েছে। ব্যারিকেড দিয়েও ঘিরে রাখা হয়েছে। সূত্রের খবর, রুজিরাকে জেরা করতে দিল্লি থেকে ইডির আধিকারিকেরা সিজিও কমপ্লেক্সে এসেছেন। দিল্লি থেকে আসা এক জন আধিকারিক হলেন পঙ্কজ কুমার। তাঁর সঙ্গে এসেছেন সহকারী ডিরেক্টর পদের এক কর্তাও। 

এর আগে কয়লা পাচার মামলায় গত বছর জুন মাসে অভিষেকপত্নী রুজিরাকে তলব করেছিল ইডি। সন্তান কোলে নিয়ে সে সময় হাজিরাও দিয়েছিলেন। টানা ৬ ঘণ্টা জেরা করা হয়েছিল। এবার ফের সিজিওতে ডাকা হয় রুজিরাকে। সূত্রের খবর, কিছুদিন আগে দিল্লি থেকে শহরে এসেছিলেন ইডি’র ডিরেক্টর সঞ্জয় মিশ্র। কলকাতার অফিসারদের সঙ্গে কয়লা পাচার তদন্তের অগ্রগতি নিয়ে আলোচনা করেন। তখনই অভিষেক পত্নীকে ফের ডাকা হবে, এমনটা ঠিক হয়। সেই মতো বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে হাজিরার কথা বলা হয় রুজিরাকে। 

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…