Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Road accident in Newtown : নিউটাউনে সিগন্যালে দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা গাড়ির, জখম তিন সওয়ারি

road accident in newtown three injured
road accident in newtown three injured

 

কলকাতা, ৭ সেপ্টেম্বর : নিউটাউনে সিগনালে দাঁড়িয়ে থাকা লরিতে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারল বেপরোয়া গতিতে ছুটে আসা একটি গাড়ি। গাড়ি দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছেন তিন আরোহী। বুধবার সকালে ঘটনাটি ঘটে ইকোপার্কের কাছে ওয়েস্ট ইন হোটেল লাগোয়া ট্রাফিক সিগন্যালে। পুলিশ সূত্রে খবর, অপেক্ষারত একটি বালি বোঝাই গাড়ির পিছনে এসে সজোরে ধাক্কা মারে একটি গাড়ি। আচমকা ধাক্কায় দুমড়ে-মুচড়ে যায় গাড়ির সামনের অংশ। জখম হন গাড়ির সওয়ারিরা।

নিউটাউনের আকাঙ্ক্ষা মোড়ের কাছ থেকে বিশ্ববাংলা গেটের দিকে যাচ্ছিল গাড়িটি। গাড়িতে চালক-সহ যাত্রী ছিলেন মোট তিন জন। তাঁরা প্রত্যেকেই জখম হয়েছেন। চিনার পার্কের একটি বেসরকারি হাসপাতালে তাঁদের চিকিৎসা চলছে বলে সূত্রের খবর। এঁদের একজনের অবস্থা আশঙ্কাজনক বলেও হাসপাতাল সূত্রে জানা গিয়েছে।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…