Breaking News
 
Amit Shah North Bengal visit : চিকেনস নেকের সুরক্ষায় বাড়তি তৎপরতা, উত্তরবঙ্গে অমিত শাহের একগুচ্ছ কর্মসূচি Tulu Mondal protection plea: ‘টুলু মণ্ডল যেন ইন্দ্রজিৎ, মেঘের আড়াল থেকে সব দেখছেন’! কোর্টে চাঞ্চল্যকর পর্যবেক্ষণ Jadavpur University violence: ‘যাদবপুরে দেশবিরোধী তৈরি হয়’, ‘ইনশাআল্লা-আজাদি চলবে না’! শর্বরীর হুঙ্কারে পালটা বামনেত্রীর CM Suvendu Adhikari: বন্যায় সবংয়ে ক্ষতিগ্রস্ত ৩২০০ বাড়ি! আকাশপথে পরিস্থিতি দেখে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর Jadavpur University Chaos: যাদবপুরে রাতের সংঘর্ষ অনভিপ্রেত, উচ্চ পর্যায়ের কমিটি গড়ে তদন্তের ভাবনা উপাচার্যের Amit Shah: ‘স্বাধীনতা সংগ্রামীদের অপমান’, ‘বন্দে মাতরম’ নিয়ে কংগ্রেসকে তীব্র তোপ অমিত শাহের

 

kolkata

2 years ago

Weather forecast of Bengal:পারদ-পতনে স্বস্তি তিলোত্তমায়, আপাতত বৃষ্টির পূর্বাভাস দক্ষিণ ও উত্তরবঙ্গেই

Weather forecast of Bengal
Weather forecast of Bengal

 

কলকাতা, ৯ এপ্রিল: তাপমাত্রার পারদ-পতনে স্বস্তি ফিরেছে মহানগরী তিলোত্তমায়, ভ্যাপসা ও অস্বস্তিকর গরম উধাও হয়ে গিয়েছে। তাপমাত্রাও বেশ কিছুটা কমেছে, মঙ্গলবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা কমে ২৪.০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে, যা এই সময়ের জন্য স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, আগামী শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত ভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বুধবার পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রামের মতো কিছু জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বৃহস্পতিবার থেকে বৃষ্টি আবার বাড়বে। বৃহস্পতিবার এবং শুক্রবার দক্ষিণের সব ক’টি জেলায় বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণের পাশাপাশি উত্তরবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামী শুক্রবার পর্যন্ত উত্তরের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।


You might also like!