Rashifal : শুক্রবারে কোন জাতকের শুক্রের দশা কাটতে চলেছে জেনে নিন

Rashifal
Rashifal

 

মেষ রাশিঃ  পারিবারিক বিরোধ অনেক দূর পর্যন্ত যাবে। ব্যবসার ব্যাপারে চিন্তা বৃদ্ধি পাবে। বন্ধুর কাছ থেকে সাহায্য পেতে পারেন। সংসারের জন্য শান্তির কামনা। রোগ থেকে উদ্ধার পেতে পারেন। অপরের উপকার করতে গিয়ে বিপদে পড়তে পারেন। প্রিয় কোনও বস্তুর ক্ষতি হতে পারে। অতিরিক্ত পরিশ্রমের জন্য ক্লান্তি বৃদ্ধি পাবে।


বৃষ রাশিঃ ক্রোধ সম্বরণ করে চলতে হবে। সম্পত্তির ব্যাপারে মা-বাবার সঙ্গে আলোচনা হতে পারে। বন্ধুদের সঙ্গে  বিরোধ বাধতে পারে। আইনি কাজের জন্য খরচ বৃদ্ধি। বাড়ির বাইরে কারও সঙ্গে বিবাদ বাড়তে পারে। উচ্চশিক্ষিতদের জন্য ভাল খবর বা যোগাযোগ আসতে পারে।  


মিথুন রাশিঃ সন্তানের লেখাপড়ার ব্যাপারে চিন্তা বৃদ্ধি পাবে। পেটের সমস্যায় ভোগান্তি। বন্ধুদের থেকে ভালবাসা পেতে পারেন। ব্যবসায় ক্ষতি হতে পারে। বাড়তি খরচের জন্য স্বামীর সঙ্গে বিবাদ হতে পারে। বুদ্ধির ভুল হতে পারে। পিতার শরীর নিয়ে কষ্ট বৃদ্ধি পাবে। আধ্যাত্মিক কাজে মনোনিবেশ ও তাতে শান্তিলাভ। পারিবারিক সমস্যায় মানসিক অবসাদ আসবে। 


কর্কট রাশিঃ বিদেশে উচ্চশিক্ষার সুযোগ পেতে পারেন। কোনও আত্মীয় সম্পর্কে খারাপ খবর আসতে পারে। কর্মস্থানে অশান্তি বৃদ্ধি পাবে। একা থাকতে ভাল লাগবে। জমি বা বাড়ি কেনার প্রস্তাব আসতে পারে। কর্মস্থানে বিবাদ অনেক দূর  যাবে, একটু সাবধান থাকুন। 


সিংহ রাশিঃ প্রেমে আঘাত পেতে পারেন। খেলাধুলায় সাফল্য আসতে পারে। বিবাহ সংক্রান্ত ব্যাপারে আনন্দের খবর। ব্যবসায় আয় বৃদ্ধি। অধিক খরচের জন্য চিন্তা বাড়তে পারে। শেয়ারে বিনিয়োগের ব্যাপারে সাবধান থাকুন।  প্রিয়জনের কাছ থেকে ভালবাসা পেতে পারেন। চিকিৎসার ব্যয় বৃদ্ধি। আগুন থেকে সাবধান থাকুন। 


কন্যা রাশিঃ  ব্যবসায় কারও ব্যবহারে সমস্যা হতে পারে। সম্পত্তি নিয়ে অশান্তির যোগ। সন্তানদের নিয়ে অশান্তি হতে পারে। বাড়িতে অশান্তির জন্য মন ভাল থাকবে না। রক্তচাপ বাড়তে পারে। পাওনা আদায়ে সমস্যা হওয়ার যোগ। সৎ সঙ্গে থাকার জন্য উন্নতি লাভ। ভাই-বোনে বিবাদ বাড়তে পারে। 


তুলা রাশিঃ  নীতির দিক থেকে কারও সঙ্গে বিবাদ হতে পারে। বন্ধুদের নিয়ে বাড়িতে অশান্তি হতে পারে। ভাল কাজে খরচ বাড়তে পারে। বাড়িতে খারাপ খবর  আসার সম্ভাবনা। দুপুরের পরে আপনার ব্যবহার খারাপ হতে পারে।  পেটের সমস্যা বৃদ্ধি পেতে পারে। দাঁতের যন্ত্রণা বাড়তে পারে। ধর্মীয় কাজের জন্য দান করে  আনন্দ পাবেন। 


বৃশ্চিক রাশিঃ ড়িতে প্রচুর খরচের জন্য গুরুজনের সঙ্গে অশান্তি হতে পারে। গোপন রোগ নিয়ে চিন্তা বাড়তে পারে। প্রেমে আঘাত পেতে পারেন। সন্তানের জন্য চিন্তা ও খরচ বাড়তে পারে। সকালের দিকে বাইরের কোনও লোকের সঙ্গে বিবাদ হতে পারে। 


ধনু রাশিঃ সম্পত্তির ব্যাপারে কোনও আত্মীয়ের সঙ্গে বিবাদ বাধতে পারে। পশুপাখি নিয়ে আনন্দ পেতে পারেন। সংসারের জন্য ব্যয় বাড়তে পারে। ব্যবসায় ভাল সুযোগ কাজে লাগান। চিকিৎসার জন্য খরচ ও চিন্তা বৃদ্ধি পাবে। সামাজিক কারণে সুনাম বাড়তে পারে। পড়াশোনার জন্য ভাল যোগাযোগ আসতে পারে। গবেষণায় সাফল্য লাভ। 


মকর রাশিঃ কারও চিকিৎসার খরচ বৃদ্ধি। চাকরির স্থানে তর্কে যাবেন না। ব্যবসার ব্যাপারে চিন্তা বৃদ্ধি। মানসিক কষ্টের যোগ। প্রেমের জন্য বাড়িতে বিবাদ। উচ্চপদস্থ কোনও ব্যক্তির সঙ্গে বচসা হতে পারে। উত্তম কোনও কাজের পুরস্কার পেতে পারেন। 


কুম্ভ রাশিঃ বাড়িতে ভুল কাজ করার জন্য ভয়ে থাকবেন। ধর্ম নিয়ে আসক্তি বাড়তে পারে। ব্যবসায় মধ্যম ফল। মহাজনের সঙ্গে বেশি তর্ক বিপদ বাড়াতে পারে। বাইরের লোকের জন্য স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি হতে পারে। রাস্তাঘাটে ঝুঁকি নেবেন না। ব্যবসার কাজে দূরে যেতে হতে পারে। 


মীন রাশিঃ বাড়তি খরচের ব্যাপারে চিন্তা বাড়তে পারে। অতিরিক্ত কথা বলার জন্য কর্মস্থানে বিবাদ। ব্যবসায় লোকের সঙ্গে তর্ক। সন্তানের জন্য দুশ্চিন্তা। বন্ধুর  ক্ষতি হতে পারে। পেটের সমস্যা বৃদ্ধি। দুপুরের পরে ব্যবসা ভাল যাবে।  চাকরির জন্য প্রচুর কষ্ট করতে হবে। পড়াশোনার খরচ বৃদ্ধি। ব্যবসায় প্রচুর পরিশ্রম হতে পারে। প্রেমে জটিলতার যোগ। ভ্রমণে হঠাৎ বাধা আসতে পারে। 

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…