Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Weather Forecast : নিম্নচাপ শক্তি হারালেও বৃষ্টি চলবে, চাষে ঘাটতি মিটবে না, থাকছে সতর্কতা

Rains will continue even if low pressure loses its strength
Rains will continue even if low pressure loses its strength

 

কলকাতা : নিম্নচাপ শক্তি হারিয়েছে। তবে কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন অঞ্চলে বিক্ষিপ্ত বৃষ্টি হচ্ছে। একটি সাধারণ নিম্নচাপ রূপে পূর্ব মধ্যপ্রদেশে বিরাজ করছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

এই নিম্নচাপ সরে গেলেও পশ্চিমবঙ্গ উপকূলে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। এই ঘূর্ণাবর্তের ফলে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে হালকা বৃষ্টি চলবে। শুধুমাত্র পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় ভারী বৃষ্টি হবে। এছাড়া হাওড়া ও কলকাতার কয়েকটি জায়গায় মাঝারি বৃষ্টি চলবে। গত ২৪ ঘণ্টায় শুধুমাত্র দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে কয়েকটি জায়গায় ভারী বৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরের কিছু জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামিকাল থেকে পশ্চিমের জেলা পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে একটু বেশি বৃষ্টি হবে। আবার ১৪ অগাস্ট, দক্ষিণবঙ্গের জেলায় বৃষ্টির পরিমাণ বাড়বে। উত্তরবঙ্গে যদিও খুব বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে কয়েকদিন, জানাচ্ছে হাওয়া অফিস।

মৎস্যজীবীদের ১১ তারিখ পর্যন্ত মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে। বুধবার ও বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলোতে, বিশেষ করে পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনার সমুদ্র উপকূলে হাওয়ার গতিবেগ থাকবে ৪০ থেকে ৫০ কিলোমিটার। এর ফলে পর্যটকদের সমুদ্রে নামতে নিষেধ করা হয়েছে। এই বৃষ্টিতে শুধুমাত্র দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে সামান্য বৃষ্টির ঘাটতি কমলেও দক্ষিণবঙ্গে বৃষ্টির ঘাটতি থেকেই যাচ্ছে।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…