Breaking News
 
WB New Airport : আকাশপথে বাংলার নতুন দিগন্ত! ৪ বিমানবন্দর চালুতে মউ স্বাক্ষর, কলকাতা-ইউরোপ সরাসরি বিমান চালানোর আর্জি মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: পুজোর আগে ‘কল্পতরু’ শুভেন্দু! ১৪,৪৫৪ নিয়োগ থেকে কর্মবন্ধুদের ভাতা বৃদ্ধি, মমতার মেডিক্যাল রিপোর্ট ইস্যুতেও বার্তা মুখ্যমন্ত্রীর Milan Pradhan: নন্দীগ্রাম ভোটের আগে বড় স্বস্তি, সুপ্রিম কোর্টে মিলন প্রধানের অন্তর্বর্তী জামিন বহাল Bank Fraud Case: ব্যাঙ্ক প্রতারণা মামলায় বড় পদক্ষেপ, ওড়িশা থেকে কলকাতা, একাধিক জায়গায় ইডির হানা SIR row: এসআইআর নিয়ে জ্ঞানেশকে নোটিস শীর্ষ আদালতের, তবে সাসপেনশনের আবেদন খারিজ মঙ্গলবার উপনির্বাচন, তার আগেই নন্দীগ্রামের আইসি বদল! দায়িত্বে জেলার ট্রাফিক ইনচার্জ

 

kolkata

1 year ago

Weather Forcast: শীতের শেষলগ্নে বৃষ্টির ভ্রূকুটি, কৃষিজীবীদের সতর্ক থাকতে পরামর্শ

Weather Forecast
Weather Forecast

 

কলকাতা, ১৯ ফেব্রুয়ারি : শীতের বিদায়লগ্নে বৃষ্টির ভ্রূকুটি কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে। এই সময়ে বৃদ্ধি পাবে তাপমাত্রাও। আগামী ২৪ ঘণ্টায় পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, দক্ষিণ ও উত্তর ২৪ পরগনা, কলকাতা, হাওড়া ও হুগলি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

পরবর্তী দিন, ২১ ফেব্রুয়ারি পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, নদিয়া এবং দক্ষিণ ও উত্তর ২৪ পরগনায় বৃষ্টি প্রত্যাশিত। এই সময়ে কৃষিজীবীদের সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। রবি শস্য ও সব্জি সুরক্ষিত রাখতে বলা হয়েছে। খোলা মাঠে বজ্রাঘাতের সম্ভাবনাও রয়েছে।

তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে সঙ্গে শীতের আমেজ একেবারেই উধাও হয়ে গিয়েছে কলকাতা-সহ সমগ্র দক্ষিণবঙ্গ থেকেই। বিগত কয়েকদিন ধরেই তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী। বুধবার ফের বাড়ল কলকাতার তাপমাত্রা। এদিন মহানগরীর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৫.০ ডিগ্রি বেশি। বুধবার সকাল থেকেই শহর ও শহরতলির আকাশ মেঘাচ্ছন্ন।

You might also like!