Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

kolkata

1 year ago

Weather Forcast: শুক্রবার রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা

Weather Forcast
Weather Forcast

 

কলকাতা, ১৩ সেপ্টেম্বর : কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গ জুড়ে টাইফুনের প্রভাবে দুর্যোগ দেখা দেবে বলে জানিয়েছেন আবহবিদরা। সম্প্রতি চীন ও ভিয়েতনামে দাপট দেখিয়েছে টাইফুন ‘ইয়াগি’। সেই ‘ইয়াগি’ই এবার প্রভাব ফেলতে চলেছে বাংলায়।

হাওয়া অফিস সূত্রে জানা যাচ্ছে, ওই টাইফুনের যে অবশিষ্টাংশ রয়েছে, তারই প্রভাব পড়তে চলেছে বাংলা। শুক্রবার থেকেই শুরু হবে সেই দাপট। প্রভাব পড়বে একটা বড় অংশে। শুক্রবার দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করা হয়েছে। শুক্রবার কলকাতা সহ ৬ জেলায় অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও শুক্রবার ভারী বৃষ্টি হতে পারে। এদিন দুই ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে বলে পূর্বাভাস।

You might also like!