Breaking News
 
Ram Mandir Trust New CEO: রামমন্দির ট্রাস্টের প্রথম সিইও অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল জিতেন্দ্র মিশ্র, ‘সিঁদুর’ পর্বে ছিল গুরুত্বপূর্ণ ভূমিকা Durga Puja 2026: মহালয়ার দিন ইডেনে চমক! উমা আগমনী অনুষ্ঠানে মোদিকে ঘিরে জল্পনা CM Suvendu Adhikari: নেশামুক্তির বার্তা শুভেন্দুর, রোড রোলারে গুঁড়িয়ে দেওয়া হল ২ লক্ষ ফেনসিডিলের শিশি UP assembly election: পুরনো মনোমালিন্য ভুলে ‘হাত’ ধরলেন অখিলেশ! উত্তরপ্রদেশে বিজেপিকে ঠেকাতে নতুন সমীকরণ Election Commission: ভোট-পরবর্তী হিংসা রুখতে ভোটগণনায় বদল? ‘টোটালাইজার’ নিয়ে কেন্দ্রের মত চাইল সুপ্রিম কোর্ট Rising Seas, Rising Stakes: বিশ্ব উষ্ণায়নে বাড়ছে সমুদ্রের জলস্তর, বড় বিপদের মুখে কলকাতা-মুম্বই! সতর্কবার্তা রাষ্ট্রসংঘের

 

kolkata

3 years ago

Weather Forecast: কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বৃষ্টির পূর্বাভাস, জলীয়বাষ্পের জন্য রয়েছে অস্বস্তিও

Weather Forecast Kolkata (File Picture)
Weather Forecast Kolkata (File Picture)

 

কলকাতা, ৩১ জুলাই: কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আগামী কিছু দিন দক্ষিণবঙ্গে বেশি বৃষ্টি হবে, উপকূলের জেলাগুলিতে কয়েক পশলা মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাতাসে জলীয়বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তিও রয়েছে। সোমবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়ায় ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে। ওডিশা ও উপকূল সংলগ্ন বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে একদিকে আর্দ্রতাজনিত অস্বস্তি; অন্যদিকে বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস, অর্থাৎ কখনও গরম আবার কখনও মনোরম থাকবে আবহাওয়া। আপাতত তাপমাত্রার উল্লেখযোগ্য কোনও পরিবর্তন হবে না।

You might also like!