Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

kolkata

2 years ago

Weather Forecast:দক্ষিণবঙ্গে সপ্তাহজুড়ে বৃষ্টির পূর্বাভাস, আগামী কিছুদিন নিম্নমুখীই থাকবে তাপমাত্রা

Weather Forecast
Weather Forecast

 

কলকাতা, ১৯ সেপ্টেম্বর : উত্তর-পূর্ব বঙ্গোপসাগর ও সংলগ্ন অঞ্চলের ওপর ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, যা নিম্নচাপে পরিণত হতে পারে। এর প্রভাবে আগামী ২২ সেপ্টেম্বর পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপকূলের জেলাগুলির কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী শুক্রবার পর্যন্ত। উত্তরের বেশ কিছু জেলাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী কয়েক দিন। এ বছরে দক্ষিণবঙ্গে এখনও পর্যন্ত বৃষ্টির ঘাটতি প্রায় ২৫ শতাংশ, যা আগামী কিছু দিনের বৃষ্টিতে কিছুটা কমতে পারে বলে মনে করা হচ্ছে।

আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ২২ সেপ্টেম্বর পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে ২০ সেপ্টেম্বরের পর বৃষ্টি বাড়বে। ২০ সেপ্টেম্বর দার্জিলিং, কালিম্পঙ ও জলপাইগুড়ি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ২১ ও ২২ সেপ্টেম্বর উত্তরবঙ্গের ওপরের পাঁচটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। কলকাতায় আপাতত হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে, আকাশ থাকবে মেঘলা। আগামী তিনদিনে তাপমাত্রা একটু কমবে। ২৩ সেপ্টেম্বরের পর আবার একটু একটু করে বাড়বে তাপমাত্রা, তবে আপাতত তাপমাত্রা বাড়ার কোনও সম্ভাবনা নেই। মৎস্যজীবীদের জন্য এই মুহূর্তে কোনও সতর্কবার্তা নেই।

You might also like!