Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Saithia-Andal Division : নবনির্মিত আন্ডারপাসে জল জমে সমস্যা, সাঁইথিয়া-অন্ডাল শাখায় রেল অবরোধে ভোগান্তি

Saithia-Andal Division
Saithia-Andal Division

 

বীরভূম, ১৫ সেপ্টেম্বর : রেলের নবনির্মিত আন্ডারপাসে জল জমার ফলে সমস্যা হচ্ছে নিত্যদিন। এরই প্রতিবাদে বৃহস্পতিবার সকালে সাঁইথিয়া-অন্ডাল শাখার কচুজোড় স্টেশনে রেল অবরোধ করলেন স্থানীয় বাসিন্দারা। অবরোধের জেরে আটকে পড়ে অন্ডাল থেকে রামপুরহাটগামী লোকাল ট্রেন।

বৃহস্পতিবার সকাল ৬.৪০ মিনিট থেকে কচুজোড় স্টেশনে অবরোধ শুরু হয়। রেললাইনের ওপর বসে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয় সূত্রের খবর, এতদিন পর্যন্ত রেলের ফটক ছিল। ট্রেন যাওয়ার ফলে দীর্ঘ যানজট তৈরি হত। সম্প্রতি রেলের তরফে আন্ডারপাস তৈরি করা হয়েছে। অভিযোগ, একটু বৃষ্টি হলেই সেখানে জল জমে যাচ্ছে। এই আন্ডারপাস দিয়ে প্রায় ৫০টি গ্রামের বাসিন্দারা যাতায়াত করেন। কিন্তু জল জমার জেরে তাঁরা যাতায়াত করতে পারছেন না। তাই এদিন রেল অবরোধ করে তাঁরা বিক্ষোভ দেখান।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…