Breaking News
 
Ram Mandir Trust New CEO: রামমন্দির ট্রাস্টের প্রথম সিইও অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল জিতেন্দ্র মিশ্র, ‘সিঁদুর’ পর্বে ছিল গুরুত্বপূর্ণ ভূমিকা Durga Puja 2026: মহালয়ার দিন ইডেনে চমক! উমা আগমনী অনুষ্ঠানে মোদিকে ঘিরে জল্পনা CM Suvendu Adhikari: নেশামুক্তির বার্তা শুভেন্দুর, রোড রোলারে গুঁড়িয়ে দেওয়া হল ২ লক্ষ ফেনসিডিলের শিশি UP assembly election: পুরনো মনোমালিন্য ভুলে ‘হাত’ ধরলেন অখিলেশ! উত্তরপ্রদেশে বিজেপিকে ঠেকাতে নতুন সমীকরণ Election Commission: ভোট-পরবর্তী হিংসা রুখতে ভোটগণনায় বদল? ‘টোটালাইজার’ নিয়ে কেন্দ্রের মত চাইল সুপ্রিম কোর্ট Rising Seas, Rising Stakes: বিশ্ব উষ্ণায়নে বাড়ছে সমুদ্রের জলস্তর, বড় বিপদের মুখে কলকাতা-মুম্বই! সতর্কবার্তা রাষ্ট্রসংঘের

 

kolkata

3 years ago

Protest of SSC Candidates: চাকরিপ্রার্থীদের বিক্ষোভ ঘিরে সল্টলেকে ধুন্ধুমার

Protest of job seekers in front of Acharya Sadan (Collected)
Protest of job seekers in front of Acharya Sadan (Collected)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  বুধবার এসএলএসটি চাকরিপ্রার্থীদের পর বৃহস্পতিবার সকালে পথে নামলেন ২০১৬-র উচ্চ প্রাথমিকের চাকরিপ্রার্থীরা। বিনা অনুমতিতে কলকাতার করুণাময়ী এলাকায় আচার্য সদনের গেটের সামনে নিয়োগের দাবিতে আন্দোলন শুরু করেন চাকরিপ্রার্থীরা।২০১৪ সালে টেটের বিজ্ঞপ্তির পর ২০১৫ সালে পরীক্ষায় বসেন এই চাকরিপ্রার্থীরা। ২০১৬ সালে ইন্টারভিউয়ের জন্য নিয়োগ বিজ্ঞপ্তিও পান তাঁরা। চাকরিপ্রার্থীদের দাবি, ১৪ হাজার ৩৩৯ শূ্ন্যপদ থাকলেও দীর্ঘ সাড়ে নয় বছর যাবৎ তাঁরা চাকরি পাননি।

হাই কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও কোনও প্যানেল গঠন করা হয়নি বলেও ক্ষোভ প্রকাশ করেছেন চাকরিপ্রার্থীরা। তাঁদের দাবি, অবিলম্বে প্যানেল প্রকাশ করে যোগ্য প্রার্থীদের নিয়োগ করতে হবে। মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে ২৪৪ দিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন তাঁরা। যোগ্য প্রার্থীদের নিয়োগ না হলে চাকরিপ্রার্থীরা আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন বলেও দাবি করেছেন। বৃহস্পতিবার সকালে আচার্য সদনের সামনে থালা বাজিয়ে বিক্ষোভ প্রদর্শন করেছেন তাঁরা।

সকাল ৭টা ৪৫ মিনিট নাগাদ তাঁরা আচার্য সদনের সামনে নিয়োগের দাবিতে আন্দোলন শুরু করেন। খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে আসে পূর্ব বিধাননগর থানার পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সেখানে আসে র‌্যাফও। ঘণ্টাখানেকের মধ্যে পুলিশ সেখান থেকে চাকরিপ্রার্থীদের সরিয়ে দেন বলে অভিযোগ।জোর করে চাকরিপ্রার্থীদের টেনেহিঁচড়ে নিয়ে যাওয়া হয় বলে ওঅভিযোগ। চাকরিপ্রার্থীরা যাতে কোনও ভাবে আচার্য সদনের ভিতর ঢুকতে না পারেন, তাই মূল প্রবেশপথ ঘিরে রেখেছে পুলিশ।

You might also like!