Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

kolkata

1 year ago

R G Kar Protest: ডাক্তারদের কার্নিভাল রুখতে তৎপর পুলিশ, কলকাতার ৯টি স্থানে ১৬৩ ধারা জারি

Police active to stop doctors' carnival, Section 163 issued at 9 places in Kolkata
Police active to stop doctors' carnival, Section 163 issued at 9 places in Kolkata

 

কলকাতা, ১৫ অক্টোবর : মঙ্গলবার মহানগরী কলকাতায় দু’টি কার্নিভাল রয়েছে। একটি রেড রোডে পুজোর কার্নিভাল। দ্বিতীয়টি আর জি কর-কাণ্ডের প্রতিবাদে রানি রাসমণি রোডে ডাক্তারদের ‘দ্রোহের কার্নিভাল’। দ্বিতীয়টির জন্য কোনও পুলিশি অনুমতি নেই। কলকাতা পুলিশের তরফে রানি রাসমণি রোড এবং আশপাশের কিছু এলাকায় জমায়েত নিষিদ্ধ করতে ১৬৩ ধারা জারি করা হয়েছে।

ডাক্তারদের কার্নিভাল রুখতে বিশেষভাবে তৎপর কলকাতা পুলিশ। কলকাতা পুলিশের পক্ষ থেকে কলকাতার ৯টি প্রধান স্থানে ভারতীয় ন্যায় সংহিতার ১৬৩ ধারা জারি করা হয়েছে। এই ৯টি স্থানের মধ্যে রানি রাসমণি রোডও অন্তর্ভুক্ত। তবে সোমবার রাতেই জুনিয়র ডাক্তারদের প্রতিনিধি দেবাশিস হালদার জানিয়ে দিয়েছেন, ‘‘দ্রোহের মানববন্ধন হবে। ধর্মতলা থেকে মানববন্ধন শুরু হবে।”


You might also like!