Breaking News
 
India kick off World Cup campaign with a win over America:আমেরিকাকে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু ভারতের Weather Forcast: রবিবার শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস দুই বঙ্গেই West Bengal Budget: বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর, ৪ শতাংশ বাড়ল ডিএ, গঠিত হবে সপ্তম বেতন কমিশন Mamata Banerjee: আনন্দপুরের অগ্নিকাণ্ডে মুখ্যমন্ত্রী না যাওয়াকে কেন্দ্র করে বিতর্ক, কারণ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় Mamata Banerjee on Suvendu Adhikari: বাজেট অধিবেশনে রাজ্যপালের ভাষণ ঘিরে তীব্র বাকযুদ্ধ, অনুপ্রবেশ বনাম ভিনরাজ্যে বাঙালি নিগ্রহ প্রসঙ্গে মুখোমুখি মমতা–শুভেন্দু West Bengal Budget: সংক্ষিপ্ত রাজ্যপাল ভাষণ ঘিরে বিধানসভায় রাজনৈতিক তরজা, ভোট অন অ্যাকাউন্টের দিনেই শাসক-বিরোধী মুখোমুখি

 

kolkata

1 year ago

Kolkata: কলকাতায় আচমকায় চলন্ত বাসের দরজা ভেঙে ছিটকে রাস্তায় যাত্রীরা!

Passengers on the road suddenly broke the door of the moving bus in Kolkata!
Passengers on the road suddenly broke the door of the moving bus in Kolkata!

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ আচমকা ভেঙে গেল চলন্ত বাসের দরজা। আর তাতেই ছিটকে রাস্তায় পড়ে গেলেন যাত্রীরা। মঙ্গলবার সকালে এই ঘটনাটি ঘটে কলকাতার মৌলালিতে। ঘটনায় জখম হয় ৬ যাত্রী। তাঁদের ভর্তি করা হয়েছে নীলরতন সরকার মেডিক্যাল কলজে ও হাসপাতালে। চলছে চিকিৎসা। আটক করা হয়েছে বাসের চালক ও কন্ডাক্টরকে। 

প্রতিদিন কলকাতার বুকে চলে কয়েকহাজার বাস। অন্যান্যদিনের মতোই মঙ্গলবার সকালে ২৪এ/১ রুটের একটি বাস হাওড়া থেকে মুকুন্দপুরের দিকে যাচ্ছিল। বাসটির পিছনের দরজাটি খোলা ছিল। সামনেরটি ছিল বন্ধ। মৌলালিতে ঘটে অঘটন। আচমকা সামনের বন্ধ দরজাটি ভেঙে পড়ে যায় রাস্তায়। দ্রুতগতিতে ছিল বাসটি। ফলে ৬ যাত্রী ছিটকে পড়ে যান রাস্তায়। বিষয়টি নজরে পড়তেই স্থানীয়রা ছুটে যান। ঘটনাস্থলে যান পুলিশ আধিকারিকরা। তড়িঘড়ি আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে।

ইতিমধ্যেই আটক করা হয়েছে বাসের চালক ও কন্ডাক্টরকে।  প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, অফিস টাইমে অতিরিক্ত যাত্রী নিয়ে ছুটছিল বাসটি। এদিকে সামনের বন্ধ দরজাটি ছিল নড়বড়ে। সেই কারণেই এই দুর্ঘটনা।  প্রসঙ্গত, কখনও গতির জের, কখনও রেষারেষি, প্রায়ই বাসের কারণে বিপদের মুখে পড়েন যাত্রীরা। একের পর এক এহেন ঘটনায় বাসে চড়তেই আতঙ্কে ভুগছেন অনেকে।  

You might also like!