kolkata

2 years ago

Nusrat Jahan News : আদালতে হাজিরা দিতেই হবে নুসরতকে! ফ্ল্যাট প্রতারণা কাণ্ডে ফের সওয়াল

Nusrat Jahan (File Picture)
Nusrat Jahan (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ফের নুসরতকে নিয়ে জোর সওয়াল আদালতে। এবার প্রতারিতদের আইনজীবী নুসরত জাহানকে আদালতে হাজিরা দেওয়ার ব্যাপারে সওয়াল করলেন। 

প্রতারিতদের আইনজীবী জানান, এই মামলায় নুসরত জাহানকে একবার অন্তত আদালতে হাজির দেওয়ার হাজিরা বলা হোক এবং তার সঙ্গে বন্ড জমা দেওয়ার নির্দেশ দেওয়া হোক। আদালতের প্রয়োজনে তাঁকে যেন পাওয়া যায় সেই আবেদন করেন তিনি।

পালটা সরকারি আইনজীবী জানান, নিম্ন আদালতের রায় ছিল নুসরতকে প্রতিদিন আদালতে আসতে হবে না। ৩১৩ সিআরপিসি, চার্জ ফ্রেম গঠনের দিন হাজিরার উপস্থিত থাকলেই হবে। সেই কারণে ৮৮-এর বন্ড জমা দিতে হবে। দুই পক্ষের সওয়াল জবাব শোনেন বিচারক। আগামী ২২ ডিসেম্বর ফের এই মামলার শুনানির দিন ধার্য করা হয়েছে।

প্রসঙ্গত, ২০১৪ - ১৫ সালে সেভেন সেন্সেস ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেড নামে একটি কোম্পানির ডিরেক্টর পদে ছিলেন তৃণমূল সাংসদ নুসরত জাহান বলে অভিযোগ। সেই সংস্থা থেকে ফ্ল্যাট দেওয়ার নাম করে প্রতারণা করা হয়েছে বলে অভিযোগ। প্রথমে উপভোক্তাদের২ কামরার ফ্ল্যাট দেবেন। প্রতিশ্রুতি দেওয়া হয়। পরে হিডকোর কাছে তিন কামরার ফ্ল্যাট দেবেন বলেও জানানো হয়েছিল। এরপর সারা বছর পেরিয়ে গেলেও সেই প্রতিশ্রুতিও পূরণ হয়নি বলে দাবি। বাধ্য হয়ে নুসরত জাহানের বিরুদ্ধে ব্যাঙ্কের কর্মীরা গড়িয়াহাট থানায় অভিযোগ দায়ের করেন। 

You might also like!