Breaking News
 
Amit Shah North Bengal visit : চিকেনস নেকের সুরক্ষায় বাড়তি তৎপরতা, উত্তরবঙ্গে অমিত শাহের একগুচ্ছ কর্মসূচি Tulu Mondal protection plea: ‘টুলু মণ্ডল যেন ইন্দ্রজিৎ, মেঘের আড়াল থেকে সব দেখছেন’! কোর্টে চাঞ্চল্যকর পর্যবেক্ষণ Jadavpur University violence: ‘যাদবপুরে দেশবিরোধী তৈরি হয়’, ‘ইনশাআল্লা-আজাদি চলবে না’! শর্বরীর হুঙ্কারে পালটা বামনেত্রীর CM Suvendu Adhikari: বন্যায় সবংয়ে ক্ষতিগ্রস্ত ৩২০০ বাড়ি! আকাশপথে পরিস্থিতি দেখে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর Jadavpur University Chaos: যাদবপুরে রাতের সংঘর্ষ অনভিপ্রেত, উচ্চ পর্যায়ের কমিটি গড়ে তদন্তের ভাবনা উপাচার্যের Amit Shah: ‘স্বাধীনতা সংগ্রামীদের অপমান’, ‘বন্দে মাতরম’ নিয়ে কংগ্রেসকে তীব্র তোপ অমিত শাহের

 

kolkata

2 years ago

Dilip Ghosh: "ঝড় হলে বা কোনও প্রাকৃতিক দুর্যোগ হলে তৃণমূলের পোয়া বারো " জলপাইগুড়ি বিপর্যয়ে নির্ঘোষ দিলীপের

Dilip Ghosh
Dilip Ghosh

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ জলপাইগুড়ির প্রাকৃতিক বিপর্যয়ে রাজনীতির রং লেগে গিয়েছে গেরুয়া শিবিরের সৌজন্যে। বিশেষ করে লোকসভা ভোটের (2024 Lok Sabha Election) ঠিক আগে এ ব্যাপারে বিশেষ ভূমিকায় দেখা গিয়েছে বরাবরের বিতর্কিত নেতা, বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষকে (Dilip Ghosh)। মঙ্গলবার জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায় ঝড় নিয়ে রাজ্যের শাসকদলকে নিশানা করে দিলীপের মন্তব্য, ‘‘টিএমসির পোয়াবারো। যা মাল আসবে ঝেড়ে ফাঁক করে দেবে।’’ স্বাভাবিক ভাবেই, বিজেপি প্রার্থীর এই মন্তব্যের প্রেক্ষিতে পাল্টা আক্রমণ করেছে তৃণমূল।

মঙ্গলবার সকালে বর্ধমানের টাউন স্কুল মাঠে প্রার্তভ্রমণে যান দিলীপ। তার পর তিনি বাদামতলার একটি চায়ের দোকানে চা চক্রে মিলিত হন। তৃণমূলের প্রার্থী প্রাক্তন ক্রিকেটার কীর্তি আজ়াদের প্রতিদ্বন্দ্বী প্রার্থী সেখানেও ‘স্ট্রেট ব্যাট’-এ। বলেন, ‘‘বন্যা হোক। ঝড় হোক— ওরা এটাই চায়। তাতে কামাই হবে।’’ নাম-না করেও মুখ্যমন্ত্রীর তড়িঘড়ি ঝড়বিধ্বস্ত এলাকা পরিদর্শনে যাওয়াকে কটাক্ষ করে দিলীপ বলেন, ‘‘সরকারে যাঁরা আছেন, দায়িত্ব তাঁদের। ওখানকার মানুষের পাশে দাঁড়িয়ে মনোবল বাড়ানোর এবং ক্ষতিপূরণ দিয়ে নিজের জীবনে ফিরিয়ে আনা। আর আমরা তো বিরোধী দল। আমরা লোকের সঙ্গে আছি।’’ দিলীপ তার পর সরাসরি মুখ্যমন্ত্রীর উদ্দেশে বলেন, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায় কথায় কথায় এত টাকার ফিরিস্তি শোনান। কিন্তু, মানুষের কাছে (টাকা) পৌঁছয় না। আয়লা, আমপানের (ঘূর্ণিঝড়)-র পর (ত্রাণের) টাকা এল, অথচ গেল তৃণমূলের নেতা এবং আত্মীয়দের পকেটে। যাঁর বাড়ি ভেঙেছে, তিনি কিছু পেলেন না। এ বার যেন তা না হয়।’’

এর আগে উত্তরবঙ্গে টর্নেডো বিপর্যয়কে রাজনীতির মোড়ক দিয়ে দিলীপ দাবি করেছেন, উত্তরবঙ্গে বিজেপির ঝড়েই সব লন্ডভন্ড হয়ে গিয়েছে। তিনি বলেন, ‘‘ঝড় তো উত্তরবঙ্গে শুরু হচ্ছে। ভোট ওই দিক থেকেই শুরু হচ্ছে। বিজেপির ঝড় শুরু হচ্ছে। তাতেই লন্ডভন্ড হয়ে যাচ্ছে।’’ এ নিয়ে পাল্টা কটাক্ষ এবং সমালোচনার মধ্যে আবারও ঝড় নিয়ে তৃণমূলের বিরুদ্ধে তির্যক মন্তব্য করলেন দিলীপ। এই প্রসঙ্গে রাজ্য তৃণমূল কংগ্রেসের মুখপাত্র প্রসেনজিৎ দাস বলেন, ‘‘উনি অমানবিক। তাই ঝড়-বৃষ্টি নিয়ে এ রকম মন্তব্য করছেন।’’ তাঁর সংযোজন, ‘‘যিনি মানবিক, তিনি কাজ করছেন। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে দিলীপ ঘোষের শেখা উচিত।’’

 তাঁর পাশে থাকা বেশ কয়েক জন মানুষকে দেখিয়ে দিলীপ দাবি করেছেন, তাঁরা আগে অন্য রাজনৈতিক দলে ছিলেন। কিন্তু তাঁর ‘লড়াই’ দেখে বিজেপিতে এসেছেন। তিনি বলেন, ‘‘তৃণমূলের বিরুদ্ধে তো আমিই লড়াই করেছি। পশ্চিমবঙ্গে কে লড়াই করেছে? সিপিএম, কংগ্রেস ছিল। এখন ‘সেটিং’ বলছে। চিরদিন ওরা ‘সেটিং’ করেছে বলে দোকান উঠে গিয়েছে।’’ পাশে দাঁড়িয়ে থাকা কয়েক জনকে দেখিয়ে দিলীপ বলেন, ‘‘যাঁদের দেখছেন, তাঁরা বিজেপিতে ছিলেন না। এঁরা টিএমসিকে হারাতে দিলীপ ঘোষের সঙ্গে এসেছে। আজ আমাদের লক্ষ লক্ষ কর্মী দেখছেন। এরা কেউ সিপিএম করেছেন, কংগ্রেস করেছেন। মার খেয়ে, দুর্নীতি দেখে বিজেপির ঝান্ডার তলায় এসেছেন পরিবর্তনের জন্য। তাঁদের সঙ্গে নিয়ে আমরা পরিবর্তন করব।’’


You might also like!