Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

kolkata

1 year ago

Weather Forcast:তীব্র তাপপ্রবাহের মধ্যেই স্বস্তির খবর!কবে রয়েছে ঝড়বৃষ্টির পূর্বাভাস ?

Weather Forcast
Weather Forcast

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: পশ্চিম দিক থেকে ছুটে আসা গরম বাতাসের কারণে বঙ্গে খরতাপের পরিস্থিতি আজও চলবে । আলিপুর আবহাওয়া অফিস অবশ্য এরই মধ্যে আশার খবর শোনাচ্ছে । আগামীকাল শনিবার বিকেল থেকে দক্ষিণবঙ্গে কয়েকটি জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে ৷ আজ শুক্রবার তীব্র তাপপ্রবাহের পূর্বাভাস দেওয়া হয়েছে পশ্চিম বর্ধমান, বীরভূম ও বাঁকুড়ায় । ইতিমধ্যে এই তিন জেলায় জারি হয়েছে লাল সতর্কতা । আজ শুক্রবার দিনের আকাশ মূলত পরিষ্কার থাকবে । আর্দ্র উষ্ণ গরমের পূর্বাভাস রয়েছে । সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 37 এবং 29 ডিগ্রির আশেপাশে থাকবে ।

পাশাপাশি, তাপপ্রবাহের পরিস্থিতির পূর্বাভাস রয়েছে পুরুলিয়া, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ এবং পশ্চিম মেদিনীপুরেও । আগামীকাল শনিবারও পশ্চিম বর্ধমান, বীরভূম, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর এবং মুর্শিদাবাদে তাপপ্রবাহের সতর্কতা জারি হয়েছে । আলিপুর জানিয়েছে, 26 এপ্রিল শনিবারের আগে আবহাওয়ার বিশেষ পরিবর্তন হওয়ার কোনও সম্ভাবনা নেই । সর্বত্র আবহাওয়া থাকবে শুকনো । শনিবার বিকেলের দিক থেকে ঝড়বৃষ্টির সম্ভাবনা । তবে রবিবার থেকে দু-একটি জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে । সোমবারের পর থেকে পরবর্তী দু'দিনে ফের তাপমাত্রা চড়তে শুরু করবে ।উত্তরবঙ্গে বৃষ্টি বিক্ষিপ্তভাবে হলেও ধীরে ধীরে সর্বোচ্চ তাপমাত্রার পারদ ওখানেও বাড়তে চলেছে । ফলে সমগ্র বাংলাজুড়ে প্রচণ্ড গরমে জনজীবনকে গলদঘর্ম হতে হবে বলে মনে করা হচ্ছে ।

বৃহস্পতিবার কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.4 ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের চেয়ে 0.5 ডিগ্রি নিচে । গত 24 ঘণ্টায় পারদ নেমেছে প্রায় 3 ডিগ্রি । সর্বনিম্ন তাপমাত্রা ছিল 29 ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের চেয়ে 2.8 ডিগ্রি বেশি । বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল সর্বোচ্চ 88 এবং সর্বনিম্ন 61 শতাংশ ।

You might also like!