Breaking News
 
Ram Mandir Trust New CEO: রামমন্দির ট্রাস্টের প্রথম সিইও অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল জিতেন্দ্র মিশ্র, ‘সিঁদুর’ পর্বে ছিল গুরুত্বপূর্ণ ভূমিকা Durga Puja 2026: মহালয়ার দিন ইডেনে চমক! উমা আগমনী অনুষ্ঠানে মোদিকে ঘিরে জল্পনা CM Suvendu Adhikari: নেশামুক্তির বার্তা শুভেন্দুর, রোড রোলারে গুঁড়িয়ে দেওয়া হল ২ লক্ষ ফেনসিডিলের শিশি UP assembly election: পুরনো মনোমালিন্য ভুলে ‘হাত’ ধরলেন অখিলেশ! উত্তরপ্রদেশে বিজেপিকে ঠেকাতে নতুন সমীকরণ Election Commission: ভোট-পরবর্তী হিংসা রুখতে ভোটগণনায় বদল? ‘টোটালাইজার’ নিয়ে কেন্দ্রের মত চাইল সুপ্রিম কোর্ট Rising Seas, Rising Stakes: বিশ্ব উষ্ণায়নে বাড়ছে সমুদ্রের জলস্তর, বড় বিপদের মুখে কলকাতা-মুম্বই! সতর্কবার্তা রাষ্ট্রসংঘের

 

kolkata

3 years ago

Kolkata Police: বেহালায় শিশুমৃত্যুর জেরে ভারী ও মাঝারি পণ্যবাহী ট্রাক-লরি চলাচলের নতুন বিধি চালু কলকাতায়

That notification of Kolkata Police Traffic Department
That notification of Kolkata Police Traffic Department

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ শুক্রবার সকালে বেহালা চৌরাস্তায় বড়িশা হাই স্কুলের প্রাথমিক বিভাগের ছাত্র ৭ বছরের সৌরনীল সরকার পণ্যবাহী ট্রাকের সঙ্গে দুর্ঘটনায় মারা যায়। এর পর জনরোষ চরমে ওঠে। গণবিক্ষোভে আক্রান্ত হয় পুলিশ, চৌরাস্তা ট্রাফিক গার্ডের দফতরে আগুন লাগিয়ে দেওয়া হয়। দীর্ঘ ক্ষণের চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। পরে সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখে দুর্ঘটনার সময়ের বাস্তব চিত্রও খতিয়ে দেখে পুলিশ। কী ভাবে শিশুটি ট্রাকের তলায় চলে গিয়েছিল, তা-ও দেখেন কলকাতা পুলিশের বড়কর্তারা। কলকাতায় সকাল ৮টা পর্যন্ত ট্রাক-লরি চলাচলে কোনও নিষেধাজ্ঞা নেই। কিন্তু শহরের বাস্তব পরিস্থিতিতে নতুন করে নির্দেশিকা জারি করল কলকাতা পুলিশ। 

সোমবার রাতে কলকাতা পুলিশের ট্র্যাফিক বিভাগের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে  জানানো হয়েছে, সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত এই ধরনের গাড়ি কলকাতার রাস্তায় চলাচল করতে পারবে না। এত দিন সকাল ৮টা থেকে শহরে এই নিয়ম বলবৎ ছিল।তবে পুরনো নির্দেশিকা মেনেই কেবলমাত্র পচনশীল ও অত্যাবশ্যকীয় পণ্য নিয়ে যাতায়াতকারী ট্রাক-লরি রাত ১০টা থেকে সকাল ৮টা পর্যন্ত চলাচল করতে পারবে। 

উল্লেখ্য, কলকাতা বন্দর এলাকাতেও নতুন নির্দেশিকা কার্যকর হবে না বলেও জানানো হয়েছে। বন্দর এলাকায় বেশির ভাগই কলকারখানা রয়েছে। সেখানে অনেক ক্ষেত্রেই ট্রাক ও লরিগুলি মাল ওঠা-নামানোর কাজ করে থাকে। আর বিদ্যালয় বলতেও সেখানে তেমন কিছু নেই। তাই সব দিক বিবেচনা করেই বন্দর এলাকাকে এই নির্দেশিকা থেকে বাদ রাখা হয়েছে।

You might also like!