Breaking News
 
Abu Taher: নন্দীগ্রাম উপনির্বাচন ঘিরে তৃণমূলে ফের কোন্দল, মমতাকে সরাসরি চ্যালেঞ্জ আবু তাহেরের Ritabrata TMC: জোড়াফুলের অপেক্ষা, বিকল্পে নির্দল! নন্দীগ্রাম-রেজিনগরে লড়াইয়ের প্রস্তুতি ঋত শিবিরের Abhishek Banerjee PA: ১৫ কোটির লেনদেন সুমিতের অ্যাকাউন্টে! সুপ্রিম কোর্টে অভিষেকের আপ্তসহায়ককে নিয়ে বিস্ফোরক দাবি রাজ্যের Jyotirmay Singh Mahato: পর্যটনের মানচিত্রে নতুন পুরুলিয়া! ফিল্ম সিটি থেকে বিমানবন্দর, বড় প্রস্তাব নিয়ে শুভেন্দুর কাছে জ্যোতির্ময় Amrita Sinha missing case: ৬ মাস ধরে নিখোঁজ মেয়ে! মুখ্যমন্ত্রীর দরবারে কেঁদে ফেললেন বাবা, কী আশ্বাস দিলেন শুভেন্দু? Rejinagar By Election: ‘আগেও বিজেপিই ছিল, এখনও থাকবে’! মনোনয়ন জমা দিয়ে কেন এমন বললেন হুমায়ুনপুত্র?

 

kolkata

3 years ago

Firahd Hakim : নিউটাউনে নব নির্মিত আন্ডারপাসের উদ্বোধন

Firhad Hakim
Firhad Hakim

 

কলকাতা : নিউটাউন বিশ্ব বাংলা গেটের নিচে নব নির্মিত আন্ডারপাস  উদ্বোধন করলেন মন্ত্রী ফিরহাদ হাকিম। সুড়ঙ্গ দিয়ে এবার গাড়ি ছুটবে নিউটাউনে। নিউটাউনে বিশ্ব বাংলা গেটের কাছে যানজট কমাতে সাবওয়ে তৈরির কাজ শেষের মুখে। মাস ছয়েক আগে এই সাবওয়ে তৈরির কাজ শুরু হয়েছিল হিডকোর উদ্যোগে। এটি নির্মাণের জন্য দেড় থেকে দু-বছর সময় ধার্য করা হলেও নির্ধারিত সময়ের আগেই সেটির নির্মাণকাজ সম্পন্ন হতে চলেছে।বিশ্ববাংলা গেটের কাছে এই সাবওয়ের কাজ চলছে জোরকদমে। এখনও পর্যন্ত যাবতীয় ঢালাইয়ের কাজ শেষ হয়েছে। চলছে রঙ দিয়ে সাজিয়ে তোলার কাজ। কেবলমাত্র সুড়ঙ্গের ভিতরে বিভাজিকায় রেলিং ও আলো লাগানোর কাজ বাকি রয়েছে।

হিডকোর এমডি দেবাশিস সেন জানান, কাজ প্রায় শেষের দিকে। আমরা চেষ্টা করছি দ্রুত উদ্বোধন করার। নিউ টাউনে বাস রাস্তার নিচে টানেল তৈরি হলে যেটা দিয়ে দু-চাকা, চারচাকা নির্বিঘ্নে চলাচল করতে পারবে।এই সাবওয়ে চালুর পর বাঁচবে সময়। কলকাতা বিমানবন্দরগামীর দিকে যাওয়া চার চাকা গাড়িগুলি সময় বাঁচিয়ে গন্তব্যস্থলে পৌঁছতে পারবে। পাশাপাশি কলকাতা বা সল্টলেকের দিক থেকে এনকেডিএ ভবন, টাটা মেডিক্যাল, গীতাঞ্জলি পার্ক, ইউনিটেক,ফিনান্সিয়াল হাব, সেন্ট জেভিয়ার্স, উইপ্রো, ইনফোসিস, আলিয়া বিশ্ববিদ্যালয়, সাপুরজি আবাসন যেতে গেলে ছোট গাড়িকে নারকেল বাগান মোড়ে ট্রাফিক সিগনালে দাঁড়াতে হবে না। এই সুড়ঙ্গের ভিতরে সাধারণ মানুষের যাতায়াতের জন্য ৭ ফুট চওড়া ফুটপাথ থাকবে বলে হিডকোর তরফে জানানো হয়েছে ৷ মাটির ৪.২ মিটার গভীরে এই সুড়ঙ্গ পথ তৈরি হচ্ছে।


You might also like!