Breaking News
 
Durga Puja 2026: ৩০০০ ড্রোনে আকাশে ফুটবে দুর্গার আবাহন, মহালয়ায় ইডেনে বিশেষ চমক, সঙ্গে বিজয়া সম্মেলনী Seva Jyoti Yatra: ৭ অক্টোবর বাংলার সব জেলায় পদযাত্রা, জায়ান্ট স্ক্রিনে মোদির ভাষণ, ‘সেবা জ্যোতি’ কর্মসূচি বিজেপির Birbhum bomb blast: বোর্ড গঠন ঘিরে বীরভূমের বুধিগ্রামে বোমাবাজি, আতঙ্কে ছোটাছুটি, এলাকায় তীব্র উত্তেজনা Kolkata Heritage Tea Shops: শতাব্দীপ্রাচীন স্বাদের স্বীকৃতি! হেরিটেজ তালিকায় চিত্তবাবুর দোকান-সহ বাংলার ৮ প্রতিষ্ঠান Byelections 2026: বাগ্‌বিতণ্ডার পর গ্রেফতার হুমায়ুন কবীর, লাগাতার হুমকির অভিযোগে পুলিশি পদক্ষেপ Bengal bypolls: নন্দীগ্রামে ভোট দিয়ে শুভেন্দুর বার্তা, ‘শেষ নিঃশ্বাস পর্যন্ত ভোটার থাকব’, হুমায়ুন ইস্যুতেও মুখ্যমন্ত্রীর সাফ কথা

 

kolkata

1 year ago

Weather Forcast: দক্ষিণবঙ্গে মৃদু শীত সাময়িকই, পরের সপ্তাহে ফের বাড়বে তাপমাত্রা

Weather Forcast
Weather Forcast

 

কলকাতা, ১৫ ফেব্রুয়ারি : ফাল্গুন মাসের প্রথন দিন মৃদু শীত অনুভূত হয়েছিল কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। হালকা শীত অনুভূত হয়েছে শনিবারও, তবে এই ঠান্ডা লাগা সাময়িকই। পরের সপ্তাহে ফের বাড়বে তাপমাত্রা। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, পরের সপ্তাহ থেকে আবারও বাড়বে তাপমাত্রা। তবে, শীত ঠিক কবে বিদায় নেবে, তা আপাতত অজানা। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.৪ ডিগ্রি কম।

দক্ষিণবঙ্গ আপাতত শুষ্কই থাকবে। তবে আগামী বুধবার কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টির সঙ্গে দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায় হালকা তুষারপাতের খুব সামান্য সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পঙের পার্বত্য এলাকায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কিছু জেলায় কুয়াশাও থাকতে পারে।

You might also like!