Breaking News
 
CM Suvendu Adhikari: নতুন শিক্ষকদের রাজনীতি করা যাবে না, ইন্দ্রনীল-কাণ্ডে মমতাকে হুঁশিয়ারি শুভেন্দুর! গাইলেন ‘আমার যাওয়ার সময় হলো’ Indranil Sen: ইডির দফতরে ইন্দ্রনীল, সিজিও কমপ্লেক্সের বাইরে পুলিশ! গ্রেপ্তারির আশঙ্কায় জল্পনা তুঙ্গে Cabinet meeting at Nabanna: চোরবাগানের ঘটনার পুনরাবৃত্তি রুখতে তৎপর রাজ্য! কালীপুজোয় প্রতি জেলার দায়িত্বে একজন মন্ত্রী, নির্দেশ শুভেন্দুর Spain Train Crash: দ্রুতগতির দুই প্যাসেঞ্জার ট্রেনের মুখোমুখি সংঘর্ষ মাদ্রিদে! ভয়াবহ দুর্ঘটনায় মৃত অন্তত ৩৯ Jio IPO Listing Updates: শেয়ার বাজারে আত্মপ্রকাশেই বাজিমাত! ২১% প্রিমিয়ামে লিস্টিং, মূল্যায়নে দ্বিতীয় স্থানে DA hike news 2026 July: উৎসবের আগেই উপহার কেন্দ্রের! কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি ঘিরে স্বস্তি

 

Metro timetable changed: উপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষার্থীদের সুবিধার্থে রবিবার মেট্রোর সময়সূচিতে রদবদল

Kolkata Metroi (File Picture )
Kolkata Metroi (File Picture )

 

কলকাতা, ২৮ মে : আজ ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষা । পরীক্ষার্থীদের সুবিধার্থে নির্দিষ্ট সময়ের ১ ঘণ্টা আগে রবিবার মেট্রো পরিষেবা শুরু হবে। রবিবার সরকারি চাকরির পরীক্ষা রয়েছে। ওই পরীক্ষার্থীদের কথা ভেবেই সকাল ৮টা থেকেই মেট্রো চালানোর সিদ্ধান্ত নিয়েছেন কর্তৃপক্ষ। সাধারণত রবিবার সকাল ৯টায় মেট্রো পরিষেবা শুরু হয়।

রবিবার ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিস-এর পরীক্ষা রয়েছে। পরীক্ষার্থীদের যাতায়াতে যাতে কোনও অসুবিধা না হয় এবং ভিড় সামাল দিতে রবিবার নির্দিষ্ট সময়ের ১ ঘণ্টা আগে মেট্রো চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কবি সুভাষ এবং দক্ষিণেশ্বর স্টেশনে সকাল ৮টায় প্রথম মেট্রো ছাড়বে।

একই সঙ্গে রবিবার দুপুর ২টো ৪৫ মিনিট থেকে রাত ৮টা ৪৫ মিনিট পর্যন্ত ১০ মিনিট অন্তর মেট্রো চালানো হবে। অতীতে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক-সহ বিভিন্ন পরীক্ষার জন্য অতিরিক্ত মেট্রো চালিয়েছিলেন কর্তৃপক্ষ।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…