kolkata

2 years ago

Metro service :কালীঘাটে যান্ত্রিক ত্রুটির কারণে বিঘ্নিত মেট্রো পরিষেবা, দুর্ভোগে সাধারণ মানুষ

Metro service disrupted due to mechanical fault in Kalighat, common people suffer
Metro service disrupted due to mechanical fault in Kalighat, common people suffer

 

কলকাতা, ৯ সেপ্টেম্বর : ফের বিভ্রাটের শিকার কলকাতা মেট্রো। শনিবার সকালে ব্যস্ত অফিসটাইমে যান্ত্রিক গোলযোগের কারণে স্তব্ধ হয়ে গেল মেট্রো চলাচল। মেট্রোরেল সূত্রে খবর, কালীঘাট স্টেশনের কাছে যান্ত্রিক ত্রুটির জেরে রবীন্দ্র সরোবর থেকে যতীন দাস পর্যন্ত মেট্রো পরিষেবা বন্ধ রাখা হয়। ফলে চরম দুর্ভোগের মুখে পড়েছেন যাত্রীরা। তবে দক্ষিণেশ্বর থেকে ময়দান পর্যন্ত এবং কবি সুভাষ থেকে মহানায়ক উত্তমকুমার পর্যন্ত মেট্রো চালানো হচ্ছে।

মেট্রোরেলের সিপিআরও কৌশিক মিত্র জানিয়েছেন, কালীঘাটে মেট্রো রেলের স্টার্টার সিগন্যাল অতিক্রম করার পরই এই যান্ত্রিক গোলযোগ দেখা যায়। সমস্যা সমাধানের জন্য সকাল ৮.১২ মিনিটে রবীন্দ্র সরোবর থেকে যতীন দাস পার্ক পর্যন্ত লাইনে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে কাজ শুরু হয়। শীঘ্রই মেট্রো পরিষেবা স্বাভাবিক হবে বলেও জানিয়েছেন সিপিআরও। তবে অফিস টাইমে মেট্রো পরিষেবা বিঘ্নিত হওয়ার করাণে চরম সমস্যায় পড়েছেন নিত্যযাত্রীরা।


You might also like!