ভাইফোঁটায় লাগামহীন মূল্য বাজারে, টাস্কফোর্সকে দুষছেন ক্রেতারা

Market Price
Market Price

 

কলকাতা, ২৭ অক্টোবর : আশঙ্কা ছিলই, আর সেই আশঙ্কা মতোই ভাইফোঁটায় বেলাগাম দাম আনাজ থেকে মাছ-মাংসের! স্বাভাবিকভাবেই নাকাল ক্রেতারা। রাগে ক্রেতারা দুষছেন টাস্কফোর্সকে। কেউ কেউ বলছেন, "টাস্ক ফোর্স রয়েছে নামেই"। বৃহস্পতিবার মানিকতলা থেকে গড়িয়াহাট, কলেজ স্ট্রিট বা ল্যান্সডাউন—শহরের বিভিন্ন বাজারে গিয়ে জিনিসপত্রের দাম শুনে চমকে গিয়েছেন ক্রেতারা। ফলে বাজেট অনুযায়ী ভেবেচিন্তে কেনাকাটা করেছেন অনেকেই।

শহরের বাজারে এদিন জ্যোতি আলু বিক্রি হয়েছে ২৮-৩০ টাকা কেজি দরে। চন্দ্রমুখী আলু ও পেঁয়াজ ৪০ টাকায়। যে কুমড়ো দিনকয়েক আগে ৩০ টাকায় বিকিয়েছে, এ দিন তা ৪০ টাকার নীচে মেলেনি। একই অবস্থা পটল, ফুলকপি, টম্যাটো, কাঁচালঙ্কা, ঢেঁড়স, বেগুনের। মাছ ও মাংসের দামও আকাশছোঁয়া। মূল্যবৃদ্ধিতে ভাইফোঁটার বাজার করতে গিয়ে পকেট খালি হয়েছে সাধারণ ক্রেতাদের।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…