Breaking News
 
School Education Department: শিক্ষক দিবসেই শিক্ষকের গায়ে হাত! প্রধান শিক্ষককে মারধরের ভিডিও ভাইরাল, অ্যাকশনে স্কুলশিক্ষা দপ্তর Raghav Chadha: বিজেপিতে যোগের পরেই ‘বিতাড়িত’! ভোটের মুখে পাঞ্জাবের তালিকা থেকে বাদ রাঘব, নাম উঠল দিল্লিতে Jadavpur Gerua Michil: ‘গেরুয়ার সম্মানে’ রাজপথে সন্ন্যাসীরা! যাদবপুরের মিছিলের নেতৃত্বে শুভেন্দু Abu Taher: নন্দীগ্রাম উপনির্বাচন ঘিরে তৃণমূলে ফের কোন্দল, মমতাকে সরাসরি চ্যালেঞ্জ আবু তাহেরের Ritabrata TMC: জোড়াফুলের অপেক্ষা, বিকল্পে নির্দল! নন্দীগ্রাম-রেজিনগরে লড়াইয়ের প্রস্তুতি ঋত শিবিরের Abhishek Banerjee PA: ১৫ কোটির লেনদেন সুমিতের অ্যাকাউন্টে! সুপ্রিম কোর্টে অভিষেকের আপ্তসহায়ককে নিয়ে বিস্ফোরক দাবি রাজ্যের

 

kolkata

3 years ago

Mamata Banerjee : "পঞ্চায়েত ভোটে প্রার্থী ঠিক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়", প্রকাশ্যে দাবি অভিষেকের

Mamata Banerjee
Mamata Banerjee

 

কেশপুর, ৪ ফেব্রুয়ারি : পঞ্চায়েত ভোট এগিয়ে আসার সঙ্গে সঙ্গে বাড়ছে রাজ্যের শাসক দলের কোঁদল। এই অবস্থায় কেশপুরের জনসভায় এসে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সতর্ক করে গেলেন কর্মী-সমর্থকদের। দলের একাংশকে বার্তা দিয়ে অভিষেক বলেন, ‘‘আমি সময় দিচ্ছি, এখনও শুধরে নিন। এর পর যে ওষুধ আমি প্রয়োগ করব, সেই ওষুধে কিন্তু যে কাজ হবে তখন আর শুধরানোর সময় পাবেন না।’’


পঞ্চায়েত ভোটে প্রার্থীচয়ন নিয়েও মন্তব্য করতে শোনা যায় অভিষেককে।। বলেন, ‘‘এখন থেকে কেউ কেউ বলছেন, তিনি প্রার্থী। কিন্তু পঞ্চায়েত ভোটের প্রার্থী জেলা সভাপতি, ব্লক সভাপতি দেবে না। পঞ্চায়েত ভোটে প্রার্থী নির্বাচন করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। মানুষ তৃণমূলকে যে ভাবে দেখতে চায়,আমরা সেভাবে তৃণমূলকে গড়ব। সেটাই নতুন তৃণমূল।’’


সভা থেকে সিপিএম এবং বিজেপিকে এক পংক্তিতে ফেলে আক্রমণ করেন অভিষেক। বলেন, ‘‘কেশপুরে যাঁরা রাজনীতি করেন, আপনারা জানেন কে তৃণমূলের, কে সিপিএমের ছিল, কে ছিল না। আর যাঁরা ভাবছেন তৃণমূলকে ভুল বুঝিয়ে পঞ্চায়েত নির্বাচনের সঙ্গে কাজ করব, পরে আবার জামা পাল্টে মানুষকে বিভ্রান্ত করবেন, সবার উপরে কিন্তু অদৃশ্য চোখ ঘুরে বেড়াচ্ছে। নজর কিন্তু আমি রাখছি।’’

You might also like!