Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Mamata Banerjee indicated to every district: পঞ্চায়েতে চুরি দেখলেই FIR করার কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

Mamata Banerjee indicated to every distric
Mamata Banerjee indicated to every distric

 

এবার দুর্নীতি রুখতে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর। একশো দিনের কাজ-সহ একাধিক প্রকল্পে ‘অনিয়মের’ অভিযোগগুলির দ্রুত নিষ্পত্তিতে জেলাপ্রশাসনকে কড়া নির্দেশ নবান্ন তরফে। মুখ‌্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে দিন দুয়েক আগে পাঠানো চিঠিতে জেলাশাসকদের কাছে স্পষ্ট বার্তা গিয়েছে যে, পঞ্চায়েতের কাজকর্মে অনিয়ম-বেনিয়মের জন‌্য দায়ী ব‌্যক্তিদের চিহ্নিত করতে হবে, তছরুপ হয়ে থাকলে সেই টাকা উদ্ধার করতে হবে। প্রয়োজনে থানায় এফআইআর করতে হবে।জেলাপ্রশাসনকে যে চিঠি পাঠানো হয়েছে তাতে প্রধানত দু’টি প্রকল্পের ব্যাপারে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। তার অন্যতম হল, একশো দিনের কাজ প্রকল্প। নোটিসে বলা হয়েছে, এই প্রকল্পের আওতায় গত এপ্রিল মাস পর্যন্ত যাদের জব কার্ড দেওয়া হয়েছে, তাদের নাম অবিলম্বে জেলা পোর্টালে তুলতে হবে। এ ব্যাপারে পূর্ব বর্ধমান, হাওড়া, উত্তর দিনাজপুর, বাঁকুড়া, কোচবিহার, ঝাড়গ্রাম, দক্ষিণ দিনাজপুর, পশ্চিম বর্ধমান ও বীরভূমকে বিশেষভাবে সতর্ক করা হয়েছে। পাশাপাশি, যে ক্ষেত্রে একশো দিনের কাজ প্রকল্পে হিসাব দেখিয়েও কাজ হয়নি, অর্থাৎ ভুয়া খরচ দেখিয়ে টাকা তোলা হয়েছে, সেখানে অবিলম্বে সেই টাকা আদায়ের ব্যবস্থা করতে হবে। এজন্য এফআইআর করা, শৃঙ্খলা লঙ্ঘনের জন্য ব্যবস্থা নেওয়া ইত্যাদি সব ধরনের পদক্ষেপের নির্দেশ দেওয়া হয়েছে।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…