Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Mamata and Abhishek will meet all leaders : নতুন ব্লক সভাপতিদের তালিকা প্রস্তুত, সেপ্টেম্বরেই সর্বস্তরের নেতাদের নিয়ে বৈঠকে মমতা-অভিষেক

Mamata and Abhishek will meet all leaders
Mamata and Abhishek will meet all leaders

 

কলকাতা, ২১ আগস্ট : স্কুল সার্ভিস দুর্নীতিতে গ্রেফতার হয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে ৫০ কোটি টাকা নগদ, সাথে ৬ কোটি টাকার সোনা। ইডির মতে আরও ৭০ কোটি টাকার হদিশ এখনও মেলেনি। বর্তমানে ইডি হেফাজতে রয়েছে পার্থ চট্টোপাধ্যায়। অন্যদিকে গ্রেফতার করা হয়েছে অনুব্রত মন্ডলকেও। গরুপাচার কাণ্ডে গ্রেফতার হয়েছেন তিনি। আপাতত রয়েছেন সিবিআই হেফাজতে। দলের এই দুজন হেভিওয়েট নেতার গ্রেফতারিতে বেশ কিছুটা বিড়ম্বনায় পড়েছে তৃণমূল কংগ্রেস। তাই পঞ্চায়ের নির্বাচনে দলের কর্মীদের ভরসা দিতে সেপ্টেম্বরেই গুরুত্বপূর্ণ বৈঠকে বসছেন দলের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, সবকিছু ঠিকঠাক থাকলে সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহেই দলের সর্বস্তরের নেতাদের সাথে বৈঠকে বসবেন অভিষেক-মমতা। সম্প্রতি জেলা নেতৃত্বদের সঙ্গে বৈঠক করে বিভিন্ন জেলায় ব্লক কমিটিগুলি ঘোষণা শুরু করেছেন অভিষেক। মাঝে কয়েকদিন চিকিৎসার জন্য দুবাই চলে যাওয়ায় সেই কাজে সাময়িক বিরতি এসেছে। তাই আগস্ট মাসের শেষ সপ্তাহের মধ্যে সব জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠক করে ব্লক কমিটিগুলির নাম ঘোষণা করে দিতে চান দলের সর্বভারতীয় সম্পাদক। তার পরই হবে দলের সর্বস্তরের নেতাদের নিয়ে বৈঠক। সূত্রের খবর, বৈঠকটি হবে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। আসন্ন পঞ্চায়েত নির্বাচন মাথায় রেখেই উৎসবের মরসুম শুরুর আগে দলের সর্বস্তরের নেতাদের নিয়ে বৈঠক করে দলের নেতাদের বেশ কিছু নির্দেশ দেবেন মমতা-অভিষেক। প্রাথমিক ভাবে ৭ সেপ্টেম্বর এই বৈঠকের দিন স্থির করা হলেও মমতা-অভিষেকের সময় না মেলায় বৈঠকের দিন চূড়ান্ত করা যায়নি।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…