Breaking News
 
Amit Shah North Bengal visit : চিকেনস নেকের সুরক্ষায় বাড়তি তৎপরতা, উত্তরবঙ্গে অমিত শাহের একগুচ্ছ কর্মসূচি Tulu Mondal protection plea: ‘টুলু মণ্ডল যেন ইন্দ্রজিৎ, মেঘের আড়াল থেকে সব দেখছেন’! কোর্টে চাঞ্চল্যকর পর্যবেক্ষণ Jadavpur University violence: ‘যাদবপুরে দেশবিরোধী তৈরি হয়’, ‘ইনশাআল্লা-আজাদি চলবে না’! শর্বরীর হুঙ্কারে পালটা বামনেত্রীর CM Suvendu Adhikari: বন্যায় সবংয়ে ক্ষতিগ্রস্ত ৩২০০ বাড়ি! আকাশপথে পরিস্থিতি দেখে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর Jadavpur University Chaos: যাদবপুরে রাতের সংঘর্ষ অনভিপ্রেত, উচ্চ পর্যায়ের কমিটি গড়ে তদন্তের ভাবনা উপাচার্যের Amit Shah: ‘স্বাধীনতা সংগ্রামীদের অপমান’, ‘বন্দে মাতরম’ নিয়ে কংগ্রেসকে তীব্র তোপ অমিত শাহের

 

kolkata

2 years ago

Kunal Ghosh:মহুয়ার অফিস এবং বাবার বাড়িতে হানা, প্রতিক্রিয়া কুণালের

Kunal Ghosh
Kunal Ghosh

 

কলকাতা : লোকসভার মুখেই কৃষ্ণনগরের প্রার্থী মহুয়া মৈত্রের নদিয়ার অফিস এবং বাবার কলকাতার বাড়িতে হানা দেয় সিবিআই। জানা গিয়েছে,গতকাল সন্ধ্যার পর করিমপুরে মহুয়ার বাড়িতে হানা দিতে চলেছে সিবিআই

এর পেছনে ‘গভীর ষড়যন্ত্র’ দেখছে তৃণমূল কংগ্রেস। ভোটের মুখে তৃণমূলের প্রার্থীকে 'পর্যদুস্ত' করতেই এই কেন্দ্রীয় এজেন্সির ব্যবহার বলে বিজেপির বিরুদ্ধে জোরালো দাবি তৃণমূল কংগ্রেসের।

সিবিআই হানার প্রতিবাদ করে তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেন, ‘মহুয়া মিত্রের বিরুদ্ধে একটি গভীর চক্রান্ত হচ্ছে। তিনি আমাদের প্রার্থী, তিনি লড়বেন এবং জিতবেন। এই চক্রান্তের জবাব কৃষ্ণনগরের মানুষ দেবেন।’

কুণালের কথায়, যেভাবে ইডিকে দিয়ে দিল্লির মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করানো হল, যেভাবে সিবিআই, ইডি, আয়কর বিভাগকে পশ্চিমবঙ্গের বিভিন্ন তৃণমূল নেতাদের বাড়িতে পাঠিয়ে হেনস্থা করা হচ্ছে, এটা থেকে প্রমাণিত হচ্ছে, বিজেপি মরিয়া হয়ে গিয়েছে লোকসভা নির্বাচনে তাঁদের হার থেকে নিজেদের বাঁচাতে।


You might also like!