Breaking News
 
Suvendu Adhikari helicopter diversion: আবহাওয়ার চোখরাঙানি, কালিম্পংয়ে নামল না মুখ্যমন্ত্রীর কপ্টার! অবতরণ উত্তরকন্যায় CM Suvendu Adhikari: ‘গ্রেপ্তার করে লুটের টাকা ফেরত’! জিটিএ দুর্নীতিতে এবার কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রীর TMC Nandigram election: ‘আসল তৃণমূল’ কে? কমিশনের সিদ্ধান্ত এখনও অধরা, নন্দীগ্রামে ভোট ঘোষণাতেই প্রতীক সংঘাতে দুই শিবির PM Modi Gujarat-Maharashtra Visit: ‘আড়ি আড়ি’ গানে মোদিকে স্বাগত! ভদোদরার মঞ্চে কংগ্রেসকে তুলোধোনা, উন্নয়নের বার্তা প্রধানমন্ত্রীর Vijay Stalin Gesture Row: ‘ভাঙা চোয়াল’ নিয়ে স্ট্যালিনকে কটাক্ষ! বিধানসভায় বিজয়ের মন্তব্য ঘিরে তুমুল বিতর্ক Dilip Ghosh: ‘পাঁঠার মাংস প্রসাদ’! দুর্গাপুজোয় আমিষ বিতর্কে সুর চড়ালেন দিলীপ

 

kolkata

3 years ago

Mamata Banerjee : ৫ লক্ষ পর্যন্ত ঋণ, জামিন দেবে সরকার, 'ভবিষ্যৎ' প্রকল্পে ঘোষণা মমতার

Mamata Banerjee
Mamata Banerjee

 

পশ্চিম মেদিনীপুর, ১৬ ফেব্রুয়ারি : আগামী পাঁচ বছরের জন্য 'ভবিষ্যৎ' প্রকল্প আনছে রাজ্য সরকার। দু'দিনের জঙ্গলমহল সফরে গিয়ে বৃহস্পতিবার মেদিনীপুর কলেজের মাঠে সভায় একথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।


তিনি বলেন, "আগামী পাঁচ বছর ২ লক্ষ যুবক, যাঁরা ব্যবসা করতে চান, তাঁদের ৫ লক্ষ টাকার স্মার্ট কার্ড দেওয়া হবে। এর নাম ভবিষ্যৎ। সেটি দিয়ে ৫ লক্ষ টাকা পর্যন্ত ঋণ নেওয়া যাবে। সরকার তাঁদের হয়ে গ্যারান্টারের ভূমিকায় থাকবে। ২৫ হাজার টাকার সিড মানিও (ব্যবসা শুরুর পুঁজি) দিয়ে দেবে রাজ্য।"


মমতা জানান, এই প্রকল্পের নাম রাখা হয়েছে ভবিষ্যৎ। ব্যবসায় ইচ্ছুক যুবসমাজ আবেদন করতে পারেন। দোকান, হোটেল বা অন্য যে কোনও ব্যবসা করা যাবে ওই ঋণের টাকায়। তিনি বলেন, "মানুুষকে জীবনের সুরক্ষাপ্রদানই আমাদের কাজ। আপনারা সুরক্ষিত থাকলে, তবেই ভাল থাকব আমরা।"

You might also like!