Breaking News
 
Anubrata Mandal: কেষ্টর নিরাপত্তায় রাজ্য সরকারের বড় পদক্ষেপ, এবার সশস্ত্র দেহরক্ষী পেলেন অনুব্রত Humayun Kabir: ‘২০২৯-এর পর দুবাই চলে যাব’, রেজিনগরে হারতেই বড় ঘোষণা হুমায়ুন কবীরের! WB By-Elections: নন্দীগ্রাম-রেজিনগরে বিজেপির জয়জয়কার, ‘কংগ্রেস মরা দল’ কটাক্ষ শুভেন্দুর, সংখ্যালঘুদেরও ধন্যবাদ মুখ্যমন্ত্রীর President Murmu to meet I.N.D.I.A. bloc leaders: জ্ঞানেশের পদত্যাগের দাবিতে একজোট ইন্ডিয়া, রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে মমতা-রাহুলরা Appointment Letter for an Athlete: খেলার মাঠে সাফল্যের স্বীকৃতি, ৭৮ পদকজয়ী ক্রীড়াবিদকে সরকারি চাকরির পথে রাজ্য সরকার SSC Case: ২৬ হাজার নিয়োগে ফের আইনি জট, এসএসসি-র নয়া বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে হাই কোর্টে মামলা

 

kolkata

2 years ago

Last respects to Buddhadev in the assembly : বিধানসভায় শেষশ্রদ্ধা বুদ্ধদেবকে, শ্রদ্ধার্ঘ্য অধ্যক্ষ-সহ বিশিষ্টদের

Buddhadev Bhattacharya (symbolic picture)
Buddhadev Bhattacharya (symbolic picture)

 

কলকাতা, ৯ আগস্ট : বিধানসভায় শেষশ্রদ্ধা নিবেদন করা হল প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে। শ্রদ্ধা নিবেদন করলেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়, রাজ্য মন্ত্রিসভার সদস্য, বিধায়ক-সহ অন্যান্যরা। বুদ্ধদেবকে শ্রদ্ধা নিবেদন করেছেন তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। শুক্রবার সকালে পিস ওয়ার্ল্ড থেকে বিধানসভায় নিয়ে যাওয়া হয় বুদ্ধদেবের মরদেহ। সকাল সাড়ে দশটায় বেরিয়ে এগারোটা থেকে আধ ঘন্টা সময় বরাদ্দ করা হয়েছিল। বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দোপাধ্যায়-সহ অন্যান্যরা মরদেহে মাল্যদান করেন। রাজ্য মন্ত্রিসভার সদস্য তথা বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়, শশী পাঁজা, চন্দ্রিমা ভট্টাচার্য, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস প্রমুখ শ্রদ্ধা জানান। শেষ শ্রদ্ধা জানাতে সবরকম ব্যবস্থা নেওয়া হয়েছিল রাজ্য সরকারের তরফে। প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা যাদবপুরের প্রাক্তন বিধায়কের মরদেহে মাল্যদান করে শ্রদ্ধাজ্ঞাপন করেন তৃণমূল কংগ্রেস-এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।

You might also like!