Breaking News
 
CM Suvendu Adhikari: নতুন শিক্ষকদের রাজনীতি করা যাবে না, ইন্দ্রনীল-কাণ্ডে মমতাকে হুঁশিয়ারি শুভেন্দুর! গাইলেন ‘আমার যাওয়ার সময় হলো’ Indranil Sen: ইডির দফতরে ইন্দ্রনীল, সিজিও কমপ্লেক্সের বাইরে পুলিশ! গ্রেপ্তারির আশঙ্কায় জল্পনা তুঙ্গে Cabinet meeting at Nabanna: চোরবাগানের ঘটনার পুনরাবৃত্তি রুখতে তৎপর রাজ্য! কালীপুজোয় প্রতি জেলার দায়িত্বে একজন মন্ত্রী, নির্দেশ শুভেন্দুর Spain Train Crash: দ্রুতগতির দুই প্যাসেঞ্জার ট্রেনের মুখোমুখি সংঘর্ষ মাদ্রিদে! ভয়াবহ দুর্ঘটনায় মৃত অন্তত ৩৯ Jio IPO Listing Updates: শেয়ার বাজারে আত্মপ্রকাশেই বাজিমাত! ২১% প্রিমিয়ামে লিস্টিং, মূল্যায়নে দ্বিতীয় স্থানে DA hike news 2026 July: উৎসবের আগেই উপহার কেন্দ্রের! কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি ঘিরে স্বস্তি

 

Partha Chatterjee:আদালতে ঢোকার মুখে ফের তৃণমূলের হয়ে সওয়াল পার্থর

Partha Chatterjee
Partha Chatterjee

 

কলকাতা, ৩০ মে  : সবাই তৃণমূলে চলে আসবে।’ প্রত্যয়ী তৃণমূল থেকে বহিষ্কৃত নেতা পার্থ চট্টোপাধ্যায়। মঙ্গলবার নিয়োগ দুর্নীতিতে ধৃত প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়-সহ ৭ জনকে আলিপুর আদালতে তোলা হয়। আদালতে ঢোকার মুখে বায়রন বিশ্বাসের দলবদল নিয়ে প্রতিক্রিয়া দেন তৃণমূল প্রাক্তন মহাসচিব।

বন্দি হওয়ার পর আগে একাধিকবার ক্যামেরার সামনে দলের হয়ে সওয়াল করেছেন এই বহিষ্কৃত নেতা। কখনও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ার কর্মসূচির প্রশংসা করেছেন তো কখনও দলকে ভোটে জেতার শুভেচ্ছা জানিয়েছেন। এদিনও যেমন তৃণমূলের প্রতি আস্থা প্রকাশ করলেন তিনি।

মঙ্গলবার আলিপুর আদালতে ঢোকার সময় পার্থ চট্টোপাধ্যায়কে সাংবাদিকরা প্রশ্ন ছুঁড়ে দেন। বলেন, ‘সাগরদিঘির বিধায়ক বায়রন বিশ্বাস তৃণমূলে যোগ দিয়েছেন। এবিষয়ে কী বলবেন তিনি?’ ক্যামেরার দিকে না তাকিয়েই প্রশ্নের উত্তর দেন তিনি। বলেন, ‘সবাই তৃণমূলে চলে আসবে।’ প্রসঙ্গত, মুর্শিদাবাদের সাগরদিঘির উপনির্বাচনে কংগ্রেসের টিকিটে জিতেছিলেন বায়রন বিশ্বাস। এর ৩ মাসের মধ্যে দলবদলে তৃণমূলে যোগ দিলেন তিনি। যদিও অর্পিতা মুখোপাধ্যায়কে নিয়ে করা প্রশ্নের জবাবে নিরুত্তর রইল পার্থ।

প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতিতে গ্রেপ্তারির পর তৃণমূলের তৎকালীন মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে দূরত্ব বাড়িয়েছে দল। মুখ্যমন্ত্রীর নির্দেশে কেড়ে নেওয়া হয়েছে মন্ত্রিত্ব। এমনকী দল থেকেও বহিষ্কৃত হয়েছেন। তারপরেও তিনি যে তৃণমূলের একনিষ্ঠ কর্মী তা জেনে পদে পদে প্রমাণ করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন পার্থ চট্টোপাধ্যায়।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…