Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Hilsha Fish at Town : দু'দিনে ইলিশ এল ২২০ টন, রুপোলি শস্যের আগমণে খুশি মৎস্যজীবীরা

Huge Hilsa filsh catch fisherman happy
Huge Hilsa filsh catch fisherman happy

 

কাকদ্বীপ, ৩১ আগস্ট : ফের মুখে হাসি ফুটল মৎস্যজীবীদের। দু’দিনে ২২০ টন ইলিশ এল নামখানা ও কাকদ্বীপ মৎস্য বন্দরে। সেই মাছের আকারও বড় বলে মৎস্যজীবীরা জানিয়েছেন। এবার প্রথম দিকে মাছের ঝাঁক কম এলেও, মরশুম যত এগিয়েছে, জালে মাছ ওঠার পরিমাণও বেড়েছে। আড়াই মাসে চার হাজার টন ইলিশ উঠেছে বলে জানা গিয়েছে। গতবার যে পরিমাণ মাছ উঠেছিল, ইতিমধ্যে তা ছাপিয়েও গিয়েছে।

কাকদ্বীপ মৎস্যজীবী উন্নয়ন সমিতির সম্পাদক বিজন মাইতি বলেন, সোমবার এবং মঙ্গলবার ভালো পরিমাণে ইলিশ মাছ এসেছে। সেই মাছের গড় ওজন ৫০০-৭০০ গ্রাম। গত সপ্তাহের প্রাকৃতিক দুর্যোগ কাটিয়ে ট্রলারগুলি মাছ ধরে এবার ফিরছে। তাতেই এই পরিমাণ মাছ এনেছে তাঁরা। এদিকে, এখনও দেড় মাসের মতো মাছ ধরার সময় পড়ে রয়েছে। ফলে গত কয়েক বছরের তুলনায় এবার কিছুটা লাভের আশায় রয়েছেন ট্রলার মালিক থেকে মৎস্যজীবী, সবাই।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…