Breaking News
 
Mamata Banerjee:‘দিল্লি থেকে রিমোট কন্ট্রোল চালানো হচ্ছে’, মুখ্যসচিব-স্বরাষ্ট্রসচিবের অপসারণে বিজেপির হাত দেখছেন মুখ্যমন্ত্রী Mamata Banerjee rally LIVE: আমি বলে দিলাম আবার দেখা হবে, জিতে নবান্নে দেখা হবে: মমতা West Bengal Assembly Eletion: শুভেন্দুর জোড়া লড়াই!বিজেপির প্রথম তালিকায় ১৪৪ মুখ!নন্দীগ্রামের সঙ্গে ভবানীপুরেও বিরোধী দলনেতা West Bengal Assembly Election: এবার কি তবে লালের প্রত্যাবর্তন? বিকাশ-মীনাক্ষী-সহ একঝাঁক লড়াকু মুখ নিয়ে প্রথম দফার ময়দানে বামেরা Election Commission:ভুল করলেই কড়া শাস্তি! ৮টি নতুন গাইডলাইন জারি করে প্রশাসন ও রাজনৈতিক দলগুলোকে বাঁধল কমিশন West Bengal Assembly Election:কমিশনকে একুশের ‘ব্যর্থতা’র কথা মনে করালেন চন্দ্রিমা! দু’দফায় ভোট ঘিরে সরগরম রাজ্য রাজনীতি

 

kolkata

3 years ago

Cash Recovered : বালিগঞ্জে সারারাতের তল্লাশিতে উদ্ধার বিপুল নগদ টাকা, ইডি-র হাতে ডিজিটাল তথ্যও

Huge cash recovered by ED in ballygunge
Huge cash recovered by ED in ballygunge

 

কলকাতা, ৯ ফেব্রুয়ারি : কলকাতায় কয়লা পাচারকাণ্ডের তল্লাশি অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। বালিগঞ্জের একটি বেসরকারি সংস্থার দফতরে সারা রাত তল্লাশি চালিয়ে প্রচুর নগদ টাকা উদ্ধার করা হয়েছে। ইডি সূত্রের খবর, ১ কোটি ৪০ লক্ষ নগদ টাকা পাওয়া গিয়েছে, সঙ্গে উদ্ধার করা হয়েছে কিছু ডিজিটাল তথ্যও। ইডি সূত্রে খবর, সারা রাত তল্লাশি চালানোর পর বৃহস্পতিবার ভোর ৪টে নাগাদ বালিগঞ্জের দফতর থেকে বেরিয়ে যান ইডি-র আধিকারিকেরা।

বুধবারই বালিগঞ্জের ওই দফতরে হানা দেয় ইডি। দফতরের ভিতর প্রচুর নগদ টাকার বান্ডিল রাখা ছিল বলে জানতে পারেন তাঁরা। টাকা গোনার যন্ত্র নিয়েই সেখানে যান ইডি-র আধিকারিকেরা। বুধবার সন্ধ্যা পর্যন্ত নগদ টাকার পরিমাণ ১ কোটি টাকা ছাড়িয়ে গিয়েছিল। ভোরবেলা পর্যন্ত তল্লাশি চালানোর পর আরও ৪০ লক্ষ নগদ টাকা উদ্ধার করা হয়েছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দিল্লির আধিকারিকেরাও ছিলেন ওই দলটিতে। মোট ১০ থেকে ১২ জন আধিকারিক তল্লাশি অভিযান চালান।


You might also like!