প্রতিপদে কোন কোন জাতকের আর্তিক উন্নতির যোগ রয়েছে, জেনে নিন

Horoscope
Horoscope

 

মেষ রাশিঃ নতুন কাজের জন্য চেষ্টা করতে পারেন। প্রেমের ব্যাপারে নিঃসঙ্গ লাগতে পারে। বাড়িতে কিছুর জন্য আনন্দ পেতে পারেন। পেটের কষ্ট বৃদ্ধি পাবে। নতুন বন্ধুর জন্য আনন্দ প্রাপ্তি। স্বামীর কাজের জন্য শান্তি পেতে পারেন। আর্থিক চাপ আজ কেটে যেতে পারে। 


বৃষ রাশিঃ সংসারে বিবাদ হতে পারে। ব্যবসায় ভাল সুযোগ আসতে পারে। শত্রুর জন্য ভয় বাড়তে পারে। পিতার শরীরের ব্যাপারে দুশ্চিন্তা। বিদেশে বাসরত বন্ধুর খবর আসতে পারে। কোনও কাজে বার বার চেষ্টা করা বৃথা হবে। শরীরে কষ্ট নিয়ে চাপ থাকবে। 


মিথুন রাশিঃ আইনি কাজের জন্য খরচ হতে পারে। কোনও মহিলা সংক্রান্ত ব্যাপারে বিবাদ হতে পারে। অকারণে খরচ হতে পারে। সংসারে অতিথি আসতে পারে। কাজের নতুন প্রস্তাব আসার সম্ভাবনা। প্রেমের ব্যাপারে ভাল সুযোগ আসতে পারে। চোখের সমস্যা বাড়তে পারে। একটু সাবধানে থাকুন, দুপুরের পরে বিপদের সম্ভাবনা রয়েছে। কোনও আত্মীয়ের সঙ্গে বিবাদ হতে পারে। 


কর্কট রাশিঃ পড়াশোনায় চাপ বাড়তে পারে। পেটের সমস্যা হতে পারে। প্রেমে বাধা আসতে পারে। কাজের প্রতি অনীহা আসতে পারে। খরচের জন্য স্ত্রীর সঙ্গে বিবাদ। ভ্রমণের জন্য বাড়িতে আলোচনা হতে পারে। সারা দিন প্রিয়জনের সঙ্গ পাবেন। খেলাধুলার ক্ষেত্রে শুভ পরিবর্তন। 


সিংহ রাশিঃ কাজের চাপ বাড়তে পারে। মায়ের চিকিৎসার জন্য খরচ বৃদ্ধি পাবে। সন্তানের কাজের ব্যাপারে শান্তি পাবেন। পাওনা আদায় হতে পারে। বাইরের লোকের জন্য খরচ বাড়তে পারে। স্ত্রীর সঙ্গে বিবাদ হতে পারে। দুপুরের পরে ব্যবসায় সমস্যা বৃদ্ধি পেতে পারে। সংসারের শান্তি দেখতে পাবেন। চাকরির স্থানে জটিলতা নিয়ে চিন্তা থাকবে।  


কন্যা রাশিঃ গুরুজনের সঙ্গে ব্যবসার আলোচনা করতে পারেন। আয় ও ব্যয়ের মধ্যে সমতা থাকবে না। সকালের দিকে আর্থিক চাপ বাড়তে পারে। সঙ্গীতচর্চার জন্য দিনটি ভাল হবে। আজ বাইরের অশান্তি বাড়িতে আসতে পারে। পূজাপাঠের জন্য খরচ বাড়তে পারে। বন্ধুদের ব্যাপারে চিন্তা বাড়তে পারে। দূরে কোথাও ভ্রমণের জন্য বাড়িতে আলোচনা করতে পারেন। মাথার যন্ত্রণা বাড়তে পারে। প্রেমের সম্পর্কে উন্নতি হতে পারে। বাড়িতে অতিথি আসার সম্ভাবনা রয়েছে। 


তুলা রাশিঃ পেটের কষ্ট বৃদ্ধি পেতে পারে। ব্যবসা ভাল যেতে পারে। কিছু উপহার পেতে পারেন। বাইরে অচেনা লোকের জন্য বিপদ হতে পারে। খরচ অতিরিক্ত বাড়তে পারে। আইনি কাজের জন্য বিশেষ আলোচনা হতে পারে। বিবাহের ব্যাপারে কথাবার্তা বন্ধ রাখা দারকার। শত্রুর আক্রমণ থেকে একটু সাবধান থাকুন। 


বৃশ্চিক রাশিঃ ব্যবসা ভাল যাবে। সঞ্চয় বাড়তে পারে। সন্তানের জন্য চিন্তা বাড়তে পারে। সকাল থেকে কোনও বিবাদ কপালে জুটতে পারে। অপরের উপকার করতে গিয়ে নিজের ক্ষতি হতে পারে। সম্পত্তির ব্যাপারে চাপ আসতে পারে। বাড়তি সমস্যা থেকে সাবধান থাকুন। কোনও পুরুষের দ্বারা মহিলাদের ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে। বাড়তি খরচের জন্য চাপ বাড়তে পারে। 


ধনু রাশিঃ মাথায় আঘাত লাগার সম্ভাবনা রয়েছে। বাড়তি খরচের জন্য বাড়িতে বিবাদ হতে পারে। ব্যবসা ভাল চলবে। শরীর ভাল থাকবে না। ভোগবিলাসের জন্য খরচ বাড়তে পারে। পিতামাতার সঙ্গে কোনও ছোট বিষয় নিয়ে অশান্তি হতে পারে। ব্যবসার ক্ষেত্রে ভাল সুযোগ আসতে পারে। চিকিৎসার জন্য খরচ বাড়তে পারে। বাড়িতে শুভ সংবাদ আসার সম্ভাবনা। কাউকে কিছু দান করে শান্তি পাবেন। মাথার যন্ত্রণা বাড়তে পারে। 


মকর রাশিঃ বাড়িতে অশান্তি অনেক দূর যেতে পারে। বন্ধুর কাছ থেকে উপকার পেতে পারেন। ব্যবসায় একটু মন্দা দেখতে পাবেন। কোনও প্রিয়জন আশানুরূপ কাজ না করায় সংসারে অশান্তি হতে পারে। স্ত্রীর জন্য খরচের পরিমাণ বাড়তে পারে। 


কুম্ভ রাশিঃ সাহিত্যচর্চায় আনন্দ লাভ। ব্যবসায় ভাল সুযোগ পেতে পারেন। স্বামীর সঙ্গে বিবাদ নিয়ে চিন্তা হতে পারে। সঙ্গীতশিল্পীদের সময় ভাল আসছে। হানকারক কিছু ঘটতে পারে। কান, নাক গলা নিয়ে সমস্যা বাড়তে পারে। অসৎ কাজের জন্য মানসিক কষ্ট বাড়তে পারে।  


মীন রাশিঃ সকালের দিকে শুভ কিছু ঘটতে পারে। ভ্রমণের ব্যাপারে আলোচনা করতে পারেন। ব্যবসায় বাড়তি খরচ হতে পারে। চাকরির স্থানে উন্নতির যোগ রয়েছে। মাথার যন্ত্রণা বাড়তে পারে। সন্ধ্যার দিকে ভাল কাজে সাফল্য লাভ। ব্যবসায় উন্নতি ঘটবে। 


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…